চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব প্রচারকারী প্রবাসীরা গোয়েন্দা নজরে

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৭:০৬ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A

প্রবাসে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচারকারীরা গোয়েন্দা নজরদারিতে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থার ফরেনসিক বিভাগের প্রধান ডিআইজি শেখ নাজমুল আলম।

মক্কার বুর্জ আল সুলতান হোটেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন তথ্য জানান তিনি।

ঢাকা প্রতিদিন পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মক্কা প্রবাসী বৃহত্তর ময়মনসিংহ ফোরামের সভাপতি নবীন খান।

শেখ নাজমুল আলম বলেন, বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও রাষ্ট্র বিরোধী গুজব প্রচারকারীদের শনাক্তকরণের কাজ চলছে। তথ্যপ্রযুক্তি আইনে ইতোমধ্যে প্রায়ই অর্ধশতাধিক ফেসবুক পেজ, টুইটার এর সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ৪০ জনেরও অধিক প্রবাসীকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।  বাংলাদেশে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

মক্কা-জেদ্দা তায়েফ সহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে এব্যাপারে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছেন বলেই বিশ্ব দরবারে আজ মর্যাদার স্থানে জায়গা করে নিয়েছি আমরা। কিছু সংখ্যক প্রবাসীদের গুজবের কারণে বিভিন্ন সময় বিশ্ব দরবারে বাংলাদেশকে সমালোচিত হতে হয়েছে। কিন্তু এভাবে চলতে পারে না। আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।

Reneta

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশন ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মাসুদ সেলিম, নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপ্লব,বৃহত্তর ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক কায়সারুল হক, বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরিফ, আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীব, ও চ্যানেল ২৪ এর সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ ভূঁইয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ পুলিশমক্কাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ হতাশা ভুলে আর্জেন্টিনাকে সবকিছু ‘উজাড়’ করে দেয়ায় প্রতিশ্রুতি এনজোর

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT