চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়োগে নারী-পুরুষ বৈষম্য নিয়ে লেখার দায়ে গুগলকর্মী বরখাস্ত

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৪:৪৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ কর্মক্ষেত্রে নিয়োগে নারী-পুরুষ বৈষম্যের কারণ জানিয়ে লেখা বিতর্কিত মেমো বা নোটের জন্য টেক জায়ান্ট গুগল তার এক কর্মীকে বরখাস্ত করেছে। কারণ হিসেবে বলা হয়েছে, ওই কর্মী নোটটি প্রকাশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের আচরণবিধি লঙ্ঘন করেছেন।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই সোমবার চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করে সব কর্মকর্তা-কর্মচারীকে ই-মেইল পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

ওই চাকরিচ্যুত কর্মীর পরিচয় গুগল প্রকাশ না করলেও কয়েকটি মার্কিন গণমাধ্যমে তার নাম বলা হয়েছে জেমস ডামোর।

অনলাইনে প্রকাশের পর থেকে শনি ও রোববার জুড়ে ওই নোটটি ব্যাপকভাবে শেয়ার হয়। সেখানে বলা হয়, জৈবিক পার্থক্যের কারণে গুগলে নারীকর্মীর সংখ্যা কম রাখা হয়েছে।

এর প্রতিবাদ করে ই-মেইলে পিচাই বলেন, বক্তব্যটি সীমা ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে নারী-পুরুষ সম্পর্কে ক্ষতিকর স্টেরিওটাইপ (গৎবাঁধা ধারণা) ছড়িয়ে পড়তে পারে বলেই ওই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান তিনি।

গুগল
চাকরিচ্যুতির কারণ জানিয়ে সবাইকে ই-মেইল পাঠান সুন্দর পিচাই

গুগল’স ইডিয়োলজিক্যাল ইকো চেম্বার শিরোনামের দশ পৃষ্ঠার ওই মেমোতে নাম প্রকাশ না করে এর লেখক যুক্তি দেন, ‘জৈবিক পার্থক্যের কারণেই নারী ও পুরুষের মাঝে বিভিন্ন বিষয়ে কাজ করার দক্ষতায় ভিন্নতা থাকে। আর এই পার্থক্যগুলোই হয়তো ব্যাখ্যা করতে পারে কেন আমরা প্রযুক্তিখাত এবং নেতৃত্বে নারী-পুরুষের সমান প্রতিনিধিত্ব দেখি না।’

গুগলের পক্ষ নিয়েই তিনি সেখানে লিখেন, ‘নারী-পুরুষের অবস্থানের পার্থক্য মানেই লিঙ্গ বৈষম্য – এমন ধারণা করে নেয়াটা আমাদের বন্ধ করতে হবে।’

ওই মেমো বা নোটের বক্তব্য প্রকাশের পরই এর সমালোচনা করেন গুগলের হেড অব ডাইভার্সিটি (কর্মীদের জেন্ডার-বৈচিত্র্য বিষয়ক প্রধান) ড্যানিয়েল ব্রাউন। তবে মেমোর লেখক পরে আরেকটি নোট প্রকাশ করে বলেন, অনেক সহকর্মীর কাছ থেকেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে পাঠানো মেসেজ পেয়েছেন।

ট্যাগ: গুগল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ কেমন মিল?

পরবর্তী

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৩০ অ্যাথলেট হাসপাতালে

পরবর্তী
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৩০ অ্যাথলেটের প্রতিযোগিতা, দৌড়ে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৩০ অ্যাথলেট হাসপাতালে

ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর, ঢাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সিরিজ বোমা হামলার ঘটনায় ১৪ জেএমবি’র ২০ বছর কারাদণ্ড

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT