চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের বিরুদ্ধে মার্কিন সরকারের মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

আস্থা ভঙ্গের (অ্যান্টিট্রাস্ট) অভিযোগে টেক জায়েন্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রশাসন। 

স্থানীয় সময়  মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়। এমন অভিযোগে এটিই সবচেয়ে বড় মামলা বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

গুগলের বিরুদ্ধে অভিযোগ- মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস আর ব্রাউজারে নিজেদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে প্রতি বছর লাখ-কোটি ডলারের ঘুষ দেয় গুগল।

এক বছরের বেশি সময় ধরে অনুসন্ধানের পর গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ এবং যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যের প্রশাসন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস ও ব্রাউজারে নিজেদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট (আগে থেকেই ইনস্টল করা) হিসেবে রাখতে প্রতি বছর শত শত কোটি ডলার ঘুষ দেয় গুগল।

বিশ্বের অন্যতম বৃহৎ কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ এটি।

Reneta

এর আগে ইউরোপীয় ইউনিয়নও গুগলের বিরুদ্ধে একই অভিযোগ এনে জরিমানা করেছিল। ইউরোপীয় কমিশনের চাওয়া ৮২০ কোটি ইউরো জরিমানা মওকুফের জন্য আপিল করেছে গুগল।

যুক্তরাষ্ট্রের করা মামলায় ‘ব্যাপক ত্রুটি’ রয়েছে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, তারা যে খাতে কাজ করে তা অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং তারা সসবসময়ই গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে আসছে।

গুগল এক বিবৃতিতে বলেছে, ‘লোকজন গুগল ব্যবহার করে স্বেচ্ছায়। গুগল ব্যবহার করার জন্য কারো ওপর কোনো জোর করা হয় না কিংবা অন্য কোনো বিকল্প নেই বলে কেউ গুগল ব্যবহার করে না।’

যুক্তরাষ্ট্র সরকারের অভিযোগের বিরুদ্ধে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট লড়বে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর গুগল শুধু বিজ্ঞাপন থেকেই আয় করেছে ১৩৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার—যা গুগলের মোট ব্যবসার ৮৪ শতাংশ। বিশ্লেষকদের আশঙ্কা, এ মামলার কারণে গুগলের বিজ্ঞাপনের বাজার ঝুঁকিতে পড়তে পারে।

গুগলের বিরুদ্ধে করা এই মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। রাজ্যগুলো হলো: আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

চার প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং গুগলের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে অ্যান্টিট্রাস্ট তদন্ত চালাচ্ছে মার্কিন বিচার বিভাগ। ইতোমধ্যে ফেসবুক এবং গুগলের বিরুদ্ধে মামলাও করেছে মার্কিন অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলদের একটি দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT