চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিরীশ গৈরিকের ‘মেডিটেশনগুচ্ছ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২০
শিল্প সাহিত্য
A A

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি গিরীশ গৈরিকের চতুর্থ কাব্যগ্রন্থ ‘মেডিটেশনগুচ্ছ’। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। বইটি পাওয়া যাবে চলতি বইমেলায় কথাপ্রকাশের ৯ নম্বর প্যাভিলিয়নে।

মানবজীবনের উৎস কোথায়? জন্মের চেয়ে মৃত্যু এতবড় সত্য কেন? কেন জীবনের ভেতর-বাহির জুড়ে গভীর স্তব্ধতা? মৃত্যুর পরে জীবনশক্তি কীভাবে বিলীন হয়ে যায়? জন্মের পূর্বে ও মৃত্যুর পরবর্তী জীবন আছে কি আদৌ? এইসব শাশ্বত (কি, কেন, কোথায়, কীভাবে) জীবনজিজ্ঞাসার অনুসন্ধানে ব্রত-এই কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে লুকিয়ে আছে জন্মান্ধের মতো শ্রবণশক্তি, কুকুরের মতো ঘ্রাণশক্তি, ঈগলের মতো দৃষ্টিশক্তি এবং ধ্যানীবুদ্ধের মতো বোধশক্তি।

গিরীশ গৈরিক জীবনবোধের কথা বলেন। কখনো তা বাউলগানের মতো সহজিয়া। এই বই প্রসঙ্গ তিনি বলেন, ‘আমি মেডিটেশনগচ্ছ লিখেছি গভীর রাতে। প্রথমে স্নান করে নগ্ন হয়ে হয়ে টেবিলে বসতাম, তারপর এক-এক করে অসংখ্য মোমবাতি, আগরবাতি, ঘিতপ্রদীপ জ্বেলে দিতাম। টেবিলে রাখা রঙিন পানি পান করতাম আর একঘণ্টা ধরে ধ্যানের মিউজিক শুনতাম। এভাবে আমি রাতের পর রাত কবিতা লিখেছি।’

এই কাব্যগ্রন্থের অলঙ্করণ করেছেন নাসিফ আহমেদ (বাংলাদেশ), শ্রী গোপাল চন্দ্র নস্কর (ভারত), ভিতোর সান্তোস (পর্তুগাল), লুইডমিলা কোগান (আমেরিকা), ফার্নান্দো কোবেলা (ভেনেজুয়েলা), আইরিনা অরলভ (আমেরিকা)।

কবি গিরীশ গৈরিক ১৫ আগস্ট ১৯৮৭ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হিসাববিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর করেছেন। ব্যাংকসহ বিভিন্ন পেশা বদল শেষে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। কবির পূর্বে প্রকাশিত হয়েছে ‘ক্ষুধার্ত ধানের নামতা’, ‘মা আদিপর্ব’ ও ‘ডোম’। সম্পাদনা করেছেন সাক্ষাৎকার বিষয়ক গ্রন্থ ‘বৈঠকখানায় নির্মলেন্দু গুণ’। তিনি সাহিত্যের আন্তর্জাতিক বহুভাষিক অনলাইন প্রত্রিকা www.poemvein.com-এর সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিতাবইমেলামেডিটেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT