চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গিরগিটি’ ছবির নায়িকা নাইরুজ সিফাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

তাসকিন রহমান ও এবিএম সুমন অভিনীত শুটিংয়ে থাকা নতুন ছবি ‘গিরগিটি’-তে থাকছেন দুই নায়িকা। একজন নাইরুজ সিফাত, আরেকজন অন্য কেউ। অভিনেত্রী সিফাত চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বললেন, ‘গিরগিটি’ আমার দ্বিতীয় অভিনীত দ্বিতীয় ছবি। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি। ইতোমধ্যেই আমার অংশের শুটিং সম্পন্ন করেছি।

একটি বেসরকারি টিভিতে প্রচারিত ‘অপরাজিতা’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন নাইরুজ সিফাত। এছাড়া টিভিসি করেছেন কয়েক ডজন। ‘আগুন পাখি’ নামে তার নতুন সিরিয়াল শিগগির প্রচার আসছে। ভালোবাসা দিবসের একটি গান ভিডিওতেও তিনি কাজ করেছেন। নাইরুজ সিফাতের প্রথম ছবি ‘ঢাকা ড্রিম’, পরিচালক প্রসূন রহমান।

জানা যায়, ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে। এবার তিনি চুপিচুপি শেষ করলেন ‘গিরগিটি’র শুটিং। নাইরুজ সিফাত বলেন, ছবিতে তাসকিন-এবিএম সুমন দুজনের সঙ্গেই অভিনয় করেছি। চরিত্রটি আমার কাছে লক্ষ্মী মনে হয়েছে। গ্রাম বাংলার মেয়েকে রিপ্রেজেন্ট করে। এর বেশি বলা সম্ভব না।

‘গিরগিটি’ বানাচ্ছেন সৌরভ কুণ্ডু। এটি তার প্রথম ছবি। নির্মাতা বললেন, ছবিতে ছয়টি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, তারমধ্যে নাইরুজ সিফাত একজন। আরেকজন নায়িকা রয়েছে, চলতি মাসের শেষের দিকে তার নাম প্রকাশ করতে চাই। ২০ জানুয়ারি ঢাকায় শুরু হয় গিরগিটি’র শুটিং। তিন শুটিংয়ের পর ময়মনসিংহে শুটিং চলে সাতদিন। সৌরভ কুণ্ডু বললেন, সোমবার থেকে আবার ঢাকায় শুটিং শুরু করবো। তারপর যাবো মুন্সিগঞ্জ।

‘গিরগিটি’র মূল ভাবনা সোহেল রানার, চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহ্জাহান সৌরভ। ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, শিল্পী সরকার অপু, মাহদী হাসান পিয়াল, শিমুল, পরশ, সুমন চৌধুরী, রণ, লায়ন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনতাসকিন রহমাননাইরুজ সিফাতলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসৌরভ কুণ্ডু
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT