বাংলাদেশ

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’এ নাম লেখাতে চলেছে লাইফবয়

বিশাল ফুলের চিত্র, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহৎ ফুলের চিত্র, যা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য তৈরি করা হয়েছে, সুন্দর সবুজ মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’ তৈরি করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লেখাতে চলেছে বিশ্বের এক নম্বর হেলথ সোপ ব্যান্ড লাইফবয়। হাত ধোয়ার মতো একটি জীবনরক্ষাকারী অভ্যাস শেখাতে এবং এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লাইফবয়’র সঙ্গে এই উদ্যোগে অংশ নিয়েছে ১০ হাজারেরও বেশি স্কুলশিক্ষার্থী।

সারাবিশ্বে প্রতি বছর ১৫ অক্টোবর পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। এ বছর দিবসটি উপলক্ষ্যে গতকাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ১০ হাজারের বেশি শিক্ষার্থী লাইফবয় ব্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে সুশৃংখলভাবে ‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজঅফ এ হ্যান্ড’ তৈরি করতে সমবেত হয়।

এই উদ্যোগ সরাসরি পর্যবেক্ষণ করতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস-এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সংগীতশিল্পী খৈয়াম সানু সন্ধি সংগীত পরিবেশন করেন।

বড় সংখ্যক শিশু লাইফবয় দলের পোশাক পরে গিনেজ রেকর্ডের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:বিশ্ব হাত ধোয়া দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…