বিনোদন

গায়ে কাঁটা দেয়া সর্বজিতের ট্রেইলর (ভিডিও)

গায়ে কাঁটা দেয়া সর্বজিতের ট্রেইলর (ভিডিও)

বহুল প্রতীক্ষিত সিনেমা সর্বজিত-এ ট্রেইলর এখন ইউটিউবে। গায়ে কাঁটা দেয়ার
মতো সবদৃশ্য দেখে মুগ্ধ দর্শক। ছবিটির পাশাপাশি তারা ঐশ্বরিয়া রায় বচ্চন ও
রণদীপ হুদার অভিনয়েরও প্রশংসা করেছেন। এরই মধ্যে ট্রেইলটি দেখা হয়েছে প্রায়
চার লক্ষ বার।

আগামী ২০ মে মুক্তি পেতে যাওয়া সর্বজিতের গল্প তৈরি হয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানের জেলের বন্দি থাকা এক ভারতীয় নাগরিকের কাহিনিকে কেন্দ্র করে। সর্বজিত নামের ওই ব্যক্তিকে কারাগার থেকে মুক্তির জন্য লড়াই চালান তার বোন।

ভালো অভিনেতা হিসেবে বরাবরই রণদীপের বেশ সুনাম বলিউডে। আর এ ছবিতে রণদীপ চরিত্রের স্বার্থে ইতিহাস গড়েছেন। জেলে বন্দি থাকা সর্বজিতের ভূমিকায় অভিনয় করতে গিয়ে এ অভিনেতা ২৮ দিনে ১৮ কেজি ওজন কমিয়েছেন।

জরাজীর্ণ শরীর, এক মুখ দাড়ি গোঁফের জঙ্গল আর মাথা ভারা অবিন্যস্ত চুল। সব মিলিয়ে একদম অচেনা চেহারার সবাইকে চমকে দিয়েছেন।

পরিচালকের ভাষ্য, শুটিং’র জন্য একটি ছোট্ট ঘরে থাকতেন সর্বজিত। ইঁদুরের কামড় থেকে শুরু করে তাকে আরও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।

ভাইয়ের মুক্তির জন্য সর্বজিতের বোন দলবীরের সংগ্রামকে পর্দায় ফুটিয়ে তুলেছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। এরআগে দীর্ঘ পাঁচবছর পর ঐশ্বরিয়া সাহসী মায়ের ভূমিকার পর্দায় ফেরেন ‘জাজবা’ সিনেমায়।
‘সর্বজিত’ সিনেমার ট্রেইলর

বিষয়:ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউড রণদীপ হুদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…