চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি দুর্ঘটনায় বাবার মৃত্যু, শোক নিয়েই শুটিংয়ে এনটিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় দক্ষিণী ছবির তুখোড় অভিনেতা ও প্রাক্তন সংসদ সদস্য নন্দমুরি হরিকৃষ্ণ। সম্পর্কে তিনি ভারতীয় দক্ষিণী ছবির এই সময়েল সুপারস্টার অভিনেতা জুনিয়র এনটিআরের বাবা।

২৯ আগস্ট মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নন্দমুরি হরিকৃষ্ণ। অন্ধ্র প্রদেশের নালগোন্ডা এক্সপ্রেস ওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদে প্রকাশিত খবরে বলা হয়, নন্দমুরি হরিকৃষ্ণ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নালগোন্ডা এক্সপ্রেস ওয়ের পাশে রেলিংয়ে ধাক্কা খায়। চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যান নন্দমুরি হরিকৃষ্ণ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

অভিনেতা ও রাজনীবিদ হওয়ায় তার মৃত্যুতে গোটা রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাবার আচমকা মৃত্যুতে বাকরুদ্ধ দক্ষিণী ছবির সুপারস্টার এনটিআর। তবে এরমধ্যেই নিজের পেশাদারিত্বের পরিচয় দিয়ে চমকে দিলেন শোকে মুহ্যমান এই তারকা অভিনেতা।

বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৩০ আগস্ট। এরপর পর মাত্র একদিন বিশ্রাম নিয়েই শোক ভোলে শুটিংয়ে নামলেন জুনিয়র এনটিআর। কারণ আসন্ন একটি সিনেমার জন্য সিডিউল দেয়া ছিলো তার। এমনকি বাবার মৃত্যু সংবাদ পাওয়ার আগ পর্যন্ত তিনি সেই সিনেমারই শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

বাবার মৃত্যুর কয়েকদিন আগের একটি ছবিতে জুনিয়র এনটিআর ও তার ভাই

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আগামী অক্টোবরে ‘অরবিন্দা সামেতা বীরা রাঘবা’ নামের একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। এই ছবির শুটিং শেষ পর্যায়ে। ছবিটি নিয়ে দর্শকেরও নাকি প্রবল আগ্রহ। আর এ কারণেই পিতা হারানোর শোক নিয়েই শুটিংয়ে এনটিআর। যদিও প্রযোজকের তরফ থেকে চাপ ছিলো না তেমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনিয়র এনটিআরদক্ষিণীলিড বিনোদনশোকসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT