পাকিস্তানের সাংবাদিক তাহা সিদ্দিকি অস্ত্রের মুখে অপহরণ হয়েছিলেন। গাড়ি থেকে লাফিয়ে পড়ে তিনি জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এখন তিনি পুলিশি হেফাজতে আছেন।
অপহরণের শিকার হওয়া সাংবাদিক তাহা সিদ্দিকি বলেন, ক্যাবে করে এয়ারপোর্টে যাওয়ার সময় ১০-১২ জনের একটি দল তাকে আক্রমণ করে। সন্ত্রাসীরা তাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে পালাতে সক্ষম হন।
সিদ্দিকি সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিবিসিতে একটি প্রতিবেদন লিখেছিলেন। সেখানে পাকিস্তানকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ হিসাবে আখ্যায়িত করেন তিনি।
পরে ইসলামাবাদের এক থানায় পুলিশের সঙ্গে কথা বলার সময় সিদ্দিকির জামার বোতাম ছেঁড়া এবং ধস্তাধস্তি করার চিহ্নসহ খুব ভীত দেখা যায়। তবে তিনি চুপ থাকবেন না বলে জানিয়েছেন।







