চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি চাপায় সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৩৯ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার দশ দিনের মধ্যে রোববার রাজধানীতে আরেক সাংবাদিককে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইংরেজি দৈনিক ডেইলি অবজাভারের সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদকে গাড়ি চাপায় হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

মামুনুর রশীদের বলেন, মোহাম্মদপুরের বাসা থেকে মোটর সাইকেলে করে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) দিকে যাওয়ার সময় পেছন থেকে অনুসরণ করা একটি কালো রংয়ের প্রাইভেট কার কারওয়ান বাজার এলাকায় ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুই হাতে গুরুতর আঘাত পাওয়া মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে তার শরীরে অস্ত্রোপচারও করা হয়।

সম্প্রতি ওই পত্রিকায় সরকারদলীয় চারজন সংসদ সদস্যকে নিয়ে মামুনুর রশীদের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আলোচনার ঝড় ওঠে। জাতীয় সংসদেও গড়ায় তা।  এরই মধ্যে দুইজন সংসদ সদস্য নিজাম হাজারী ও এনামুল হক তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে একাধিক মামলা করেছেন।

গত ২ ফ্রেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হওয়ার পর দিন মারা যান সাংবাদিক শিমুল।

রোববার বিকালে ঘটনার পর মামুনুর রশীদের সহকর্মী থেকে শুরু করে সাংবাদিক নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে সরব হন।

Reneta

দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মহসিনুল করিম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: আমাদের প্রিয় সহকর্মী ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ রোববার ঢাকার কারওয়ান বাজার আন্ডারপাস-এর কাছে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার শরীরে ইতোমধ্যেই একটি অস্ত্রোপচারও করা হয়েছে।

প্রতিদিনের মতোই মোটর সাইকেলে করে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) দিকে যাওয়ার সময় পেছন থেকে অনুসরণ করা একটি কালো রংয়ের প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি দুর্ঘটনা কবলিত হন।

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ নিয়ে মামুনসহ অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে তিনটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। চারজন সংসদ সদস্যকে নিয়ে অবজারভারে প্রকাশিত এ প্রতিবেদন নিয়ে জাতীয় সংসদেও আলোচনার ঝড় ওঠে। এ নিয়ে প্রায় প্রতিদিনই গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থার মধ্যে তার এই দুর্ঘটনা কবলিত হওয়ার পেছ‌নে অন্য কোন রহস্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে অনেকেই মনে করছেন।

দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মহসিনুল করিমের ফেসবুক স্ট্যাটাস

সাংবাদিক নেতা শাজাহান মিঞা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: সাংবাদিক মামুনকে হত্যার ষড়যন্ত্র !

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রহস্যজনক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার ও ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক মামুনূর রশীদ। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার আন্ডারপাস সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এতে তিনি দুই হাতে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়াল অপারেশন থিয়েটারে (সিওটি) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ৩/৪টি কালো কাঁচের প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সম্প্রতি সরকারদলীয় দুই এমপি নিজাম হাজারী ও এনামুল হককে নিয়ে নিউজ করার জের ধরে ওই দুই সাংসদ মামুনের বিরুদ্ধে মামলা করেন। সাংবাদিক সংগঠনগুলো ওই মামলা প্রত্যাহারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের ধারণা, এই ঘটনায় গভীর ষড়যন্ত্র রয়েছে। মামুনকে হত্যা করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

সাংবাদিক নেতা শাজাহান মিঞার ফেসবুক স্ট্যাটাস

সাংবাদিক নাজমুল হুদার জামিন
প্যান্ট চুরির অভিযোগে দায়ের করা সর্বশেষ মামলাতেও জামিন পেয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায়ই জামিন পেলেন তিনি। এর ফলে এখন তার মুক্তিতে আর কোনও বাধা থাকছে না।

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের আগে ভবনটির কাঠামোগত সমস্যা নিয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই নাজমুল হুদা।

গত বছর ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়া থানা পুলিশ বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে আশুলিয়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে। এর কিছুক্ষণ পরই তাকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশ গত বছর করা ঢাকার আশুলিয়া থানায় প্যান্ট চুরির মামলাসহ আরও পাঁচটি পৃথক মামলায় নাজমুলকে গ্রেফতার দেখায়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT