চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে গার্মেন্টস খাতকে এগিয়ে নিতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৩ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

মজুরি-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আশুলিয়ার ৫৯টি গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে আবার তা খুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের গার্মেন্টস সেক্টরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ-কে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। কর্মবিরতির কারণে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী গার্মেন্টস কারখানাগুলো বন্ধ করা হয়েছিল। ওই ধারাতে কারখানা বন্ধ থাকার ফলে বন্ধ থাকা সময়ের মজুরি পাবেন না শ্রমিকরা। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান কারখানাগুলো বন্ধ ঘোষণার সময় জানিয়েছিলেন, নতুন কোন কারখানায় বিক্ষোভ হলে সেগুলোও বন্ধ করে দেয়া হবে। বিজিএমইএ সভাপতির ঘোষণার সঙ্গে সঙ্গে নানামহলে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায় ও গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে বিজিএমইএ’র মাধ্যমে বিষয়টির সাময়িক সমাধান হয়েছে। স্পষ্টতঃ এখানে গার্মেন্টস মালিকদের একতরফা বিজয় হয়েছে। চাকরি হারানোর ভয়ে আশুলিয়াসহ বিভিন্ন এলাকার বন্ধ হওয়া কারখানার শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছেন। গার্মেন্টস মালিক ও শ্রমিকসহ সব পক্ষের সম্মতিতে ২০১৩ সালের ডিসেম্বরে সর্বশেষ নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে আন্দোলনের প্রেক্ষাপটে মালিকপক্ষ জানিয়েছে,  ৫ বছর আলোচনার কোন সুযোগ নেই। তার মানে ২০১৮ সালের আগে বেতন-মজুরি বৃদ্ধিসহ সমস্যা থাকলে সেগুলো সমাধানের স্পষ্ট কোন সম্ভাবনা নেই। আর ২০১৮ সালের পরে কী হবে তাও পরিষ্কার করে উল্লেখ করেনি মালিকপক্ষ। গার্মেন্টস সেক্টর নিয়ে এর আগেও বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। তার অনেকগুলো ছিল শ্রমিকদের ন্যায্য দাবিতে, আবার কিছু ক্ষেত্রে দেশের গার্মেন্টস সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতে নাশকতা-ষড়যন্ত্রও ছিল। সাম্প্রতিক পরিস্থিতি সামাল দেয়া গেলেও শ্রমিকদের মনের মধ্যে থাকা দাবি ও ক্ষোভকে আমলে নিয়ে যৌক্তিক দাবিগুলো আলোচনার জন্য বিবেচনায় নেয়া জরুরি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গার্মেন্টস মালিকদের সংগঠনের উচিত শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেয়া, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতকে এগিয়ে নেয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিরোপা থেকে আরেক ধাপ পেছালো চট্টগ্রাম আবাহনী

পরবর্তী

হ্যামস্ট্রিং ইনজুরিতে মুশফিক, অবস্থা বুঝতে ৪৮ ঘন্টা অপেক্ষা

পরবর্তী

হ্যামস্ট্রিং ইনজুরিতে মুশফিক, অবস্থা বুঝতে ৪৮ ঘন্টা অপেক্ষা

বাংলা একাডেমি কি ‘ইয়েস স্যার’দের প্রতিষ্ঠান?

সর্বশেষ

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

আগস্ট ২১, ২০২৬

ভিখারি সেজে ৮ ঘণ্টায় ৪ হাজার রুপি আয় ইউটিউবারের

আগস্ট ২১, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT