চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টসে কাজ করছেন শবনম ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

গল্প ও চরিত্রের প্রয়োজনে শবনম ফারিয়া সবরকম চরিত্রে কাজ করেন। সেজন্য তাকে কখনও দেখা গেছে লাস্যময়ী, কখনও মিষ্টি মেয়ে, আবার কখনও রাগী, রোম্যান্টিক সব চরিত্রে। এবারই প্রথম ওইসব খোলস থেকে বেরিয়ে এলেন শবনম ফারিয়া। দেখা গেল তিনি গার্মেন্টসে কাজ করছেন।

ফারিয়ার ভাষায়, নাকফুল শিরোনামের একটি নাটকে তিনি একজন পুরোপুরি গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন। গত মাসে এই নাটকের শুটিং হয়েছে দক্ষিণ খানের গার্মেন্টসে। চ্যানেল আই অনলাইনকে শবনম ফারিয়া বলেন, আমি সেলাই দিতে জানতাম না। এই চরিত্রের জন্য গার্মেন্টস কর্মীদের সঙ্গে মিশেছি। তারা আমাকে সেলাই শিখিয়েছে।

তিনি বলেন, আমি তাদের পাশে গিয়েছি, কথা বলেছি মিশেছি তারা খুব খুশি হয়েছে। দুদিন ধরে সেখানে শুটিং করেছিলাম। এক দম্পতির গল্পের নাটক নাকফুল। স্বামীর চরিত্রে কাজ করেছেন সজল ভাই। তিনি এখানে ট্যাক্সি ড্রাইভার হিসেবে অভিনয় করেছেন।

‘নাকফুল’ নাটকের গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রীর টানাপড়েনের সংসারে সময় পেলেই সজল তার ট্যাক্সিতে ফারিয়াকে নিয়ে ঘুরতে বের হয়। শপিংমলের এক জুয়েলারির দোকানে ফারিয়া পছন্দ করে বসে একটি স্বর্ণের নাকফুল। তবে স্ত্রীকে তা কিনে দেওয়ার মতো টাকা নেই সজলের কাছে। ফারিয়া তার মাটির ব্যাংক ভেঙে জমানো টাকা তুলে দেয় স্বামীর হাতে। কিন্তু পরদিন নাকফুল না কিনে সজল ফিরে আসে রক্তাক্ত শার্ট গায়ে।

সেই রক্তাক্ত শার্টের পেছনের রহস্য ভেদ করতে গিয়ে সজলের সঙ্গে শুরু হয় ফারিয়ার সংঘাত। স্বামী-স্ত্রীর এই সংঘাত এবং সংঘাতের পিছনের রহস্য নিয়েই শফিকুর রহমান শান্তনুর রচনায় স্বপন বিশ্বাসের পরিচালনায় নাটক ‘নাকফুল’। নাটকটি শিগগির একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিভি নাটকলিড বিনোদনশবনম ফারিয়াসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT