চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টসের পর চাকরিতে অস্থিতিশীলতায় গণমাধ্যম কর্মীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ন ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সর্বনিম্ন বেতন, চাকরির অনিশ্চয়তা, কাজের পরিবেশের ভিত্তিতে গার্মেন্টেস কর্মীদের পরেই অস্থিতিশীল অবস্থানে রয়েছেন গণমাধ্যমকর্মীরা।

সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

কাজের অবস্থানের ভিত্তিতে করা ওই গবেষণা রিপোর্টে বলা হয়, ২০১৮ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে কাজের অস্থিতিশীলতা, সহিংসতা এবং কাজের স্থানের নানা রকমের দুর্ঘটনা নিয়ে গবেষণা করে দেখা গেছে গার্মেন্টসকর্মীরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন।

ওই গবেষণায় পাওয়া ৩৩৪টি কর্মক্ষেত্রকে অস্থিতিশীল হিসেবে চিহ্নিত করা হয়। গবেষণায় গার্মেন্টস সেকশন ১২৩ পয়েন্ট পেয়ে অস্থিতিশীলতার শীর্ষে অবস্থান করছে। এরপরেই রয়েছে গণমাধ্যম। গবেষণায় ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্থিতিশীল পেশা হিসেবে চিহ্নিত করা হয়েছে সংবাদ ও মিডিয়াকে। আর ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান রয়েছে পরিবহন সেক্টর।

২০১৮ সালের ওই গবেষণায় দেখা যায় কর্মক্ষেত্রে দাবি আদায় এবং অধিকারের জন্য ১৪৮টি দুর্ঘটনা, পাওনা বেতনের দাবিতে ৯০টি, স্থানের দাবিতে ৩৮টি, চাকরি ছাঁটায়ের জন্য ২০টি, নিম্ন মজুরির দাবিতে ১৭টি সহিংসতার ঘটনা ঘটে।

কর্মক্ষেত্রে গতবছরের সার্ভে রিপোর্টে দেখা যায়, বিভিন্ন সেক্টরে মোট ৭৬৪জন কর্মী সহিংসতার শিকার হন। যাদের মধ্যে হত্যার শিকার হন ২৭৯ জন, আহত হন ২৬৩ জন, নিখোঁজ হন ১৭০ জন, আত্মহত্যা করেন ৩১ জন কর্মী। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে মৎস্যজীবীরা। এরপরই ক্ষতির শিকারের অবস্থানে রয়েছে পরিবহন কর্মীরা।

Reneta

ওই গবেষণা রিপোর্ট বলছে, নারীদের তুলনা পুরুষরা কর্মক্ষেত্রে বেশি ক্ষতির শিকার হচ্ছে। বিভিন্ন পেশায় নিয়োজিত ৫৯৩ জন পুরুষকর্মীর মধ্যে ২২৭ জন নিহত, ১৭৩ জন আহত, ১৬৯ জন নিখোঁজ, ১৭ জন আত্মহত্যা করেন। অন্যদিকে ১৬৯ নারীকর্মীদের মধ্যে ৫২জন হত্যার শিকার, ৯০জন আহত, ১৪ আত্মহত্যা করেন।

রিপোর্ট অনুসারে, ১০২০জন কর্মী কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়। নিহত ওই কর্মীদের মধ্যে ১০০২জনই পুরুষ এবং ১৮জন নারী। সবচেয়ে বেশি নিহত হয়েছে ট্রান্সপোর্ট সেক্টরের কর্মীরা।

নিহতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কনস্ট্রাকশন সেক্টর। তবে এই সেক্টরে কর্মীরা আহত হয়েছে সবচেয়ে বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর ২০১৮ সালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাতে বিগত বছরের তুলনায় প্রায় ১৩লাখ কর্মী বৃদ্ধি পেয়েছে। বেকারের সংখ্যা প্রায় ০.১ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: গণমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT