চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার সিটিকে অনুসরণ করেন টিটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুই দলের বহু ফুটবলারই ক্লাব ফুটবলে একে অন্যের ভীষণ পরিচিত। কেউ কারো বর্তমান বা সাবেক সতীর্থ। কিন্তু লন্ডনে হওয়া ব্রাজিল-উরুগুয়ের প্রীতি ম্যাচে বন্ধুত্বের হাওয়া ছিল না মোটেই।

আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এতটাই উত্তেজনা ছিল যে, দুদলের আটজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। ম্যাচে ব্রাজিলের দাপট বেশি থাকলেও দুদলই গোলের সুযোগ সমান পেয়েছিল।

ম্যাচে উরুগুয়েকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছে ব্রাজিলকে। বিশেষ করে সংঘবদ্ধ আক্রমণগুলো। এটা কীভাবে করলেন ব্রাজিলিয়ানরা? কোচ বলছেন, দলে ভালো সমন্বয়ের কারণেই সম্ভব হয়েছে। আর এই সমন্বয় তিনি করেছেন ম্যানচেস্টার সিটিকে দেখে। টিটের সরল স্বীকারোক্তি, পেপ গার্দিওলার সিটি থেকেই অনুপ্রাণিত তিনি।

বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল উরুগুয়ে। এমন ম্যাচে নেইমারের একমাত্র পেনাল্টি গোলে জয় পায় ব্রাজিল। যদিও শেষমুহূর্তে পাওয়া ওই পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে বিস্তর।

ম্যাচ নিয়ে টিটের মন্তব্য, ‘এটা ছিল সাউথ আমেরিকান ডার্বি। তারপরও উরুগুয়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তার দুটি ভিন্ন পদ্ধতিতে খেলেছে। বল নিজেদের দখলে রেখে গোলের সুযোগ সৃষ্টি করেছে। ফরোয়ার্ডে তাদের বিপজ্জনক খেলোয়াড় আছে।’

‘ম্যাচে তারা সম্ভব্য সবকিছু করেছে। আমরাও তাদের বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি, যদিও উরুগুয়েকে আটকে রাখা বেশ কঠিন। তার উপর আমাদের কাছ থেকে বারবার বল কেড়ে নিচ্ছিল তারা।’ উরুগুয়েকে কীভাবে আটকেছেন তা নিয়ে এভাবেই বললেন ব্রাজিল কোচ।

এরপরই নেইমার-কৌতিনহোর বসের সেই উক্তি, ‘উরুগুয়ের বিরুদ্ধে এটা আমাদের টানা তৃতীয় জয়। তার উপর এই জয় এল ইংল্যান্ডে। যেখানে আমি ম্যানসিটিকে লক্ষ্য রাখি। সিটির মতো করেই আমরা সবকিছুতে ভারসাম্য আনার চেষ্টা করি।’

ট্যাগ: টিটেনেইমারব্রাজিল ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেহা-অঙ্গদের ঘরে রাজকন্যা

পরবর্তী

খালাস চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আপিল

পরবর্তী
খালেদা জিয়া-জামিন আবেদন

খালাস চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আপিল

লাইফ সাপোর্টে চিত্রপরিচালক আমজাদ হোসেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘কুরআন-হাদিসের নাম নিয়ে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা দেওয়া দ্বীনের খেদমত নয়’

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়নাঘর থেকে গুমের বিচার, আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তায় যা আছে

আগস্ট ২৯, ২০২৬

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT