চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার আশা ছাড়ছে না আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানসিটির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত গার্দিওলা নতুন চুক্তি করলেও তাকে নিজেদের কোচ হিসেবে পেতে চাইছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ’র প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া নিজেই জানিয়েছেন, তারা গার্দিওলাকে দীর্ঘ মেয়াদে কোচ হিসেবে পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আর্থিক কারণে সেটি সম্ভব হচ্ছে না।

‘তাকে পাওয়া কঠিন। আমাদের সবকিছু তাহলে বন্ধক রাখতে হবে,’ মন্তব্য করে তাপিয়া বলেন, ‘আমরা জানি গার্দিওলাকে কোচ হিসেবে আনা ব্যয়বহুল ব্যাপার। তবু চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার।’

Banglabid

আর্জেন্টিনা জর্জ সাম্পাওলির অধীনে বিশ্বকাপে খেলে। রাশিয়া থেকে বিদায় নেয়ার পর সাম্পাওলিকে সরিয়ে অন্তর্বর্তী কোচ হিসেবে স্ক্যালোনি এবং আইমারকে দায়িত্ব দেয়া হয়েছে।

তাপিয়া জানাচ্ছেন, কোচ নিয়োগ দিতে তারা তাড়াহুড়া করতে চান না। কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান।

গার্দিওলা ছাড়া আরও কয়েকজন কোচের নামও বলেছেন তাপিয়া। তাদের মধ্যে রয়েছেন টটেনহ্যামের মৌরিসিও পচেত্তিনো, অ্যাটলেটিকো মাদ্রিদের সিমিওনে, রিভার প্লেটের মার্সেলো গালার্দো।

Reneta

বার্সেলোনার হয়ে চার বছরে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জিতেছেন গার্দিওলা। ২০১২ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পরের বছর বায়ার্ন মিউনিখে যোগ দেন। এরপর ২০১৬ সালে ম্যানসিটিতে চলে আসেন।

গার্দিওলা আর্জেন্টিনার প্রথম পছন্দ হলেও তাকে রাজি করানো সহজ হবে না। কেননা ম্যানসিটির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ। তাছাড়া কয়েকবার তিনি নিজেই বলেছেন, আর্জেন্টিনার নিজ দেশের কাউকে দিয়ে কোচিং করানো উচিত।

গত বছর ইএসপিএন ব্রাজিলকে এই স্প্যানিশ বলেন, ‘ব্রাজিলকে অবশ্যই চালাবে একজন ব্রাজিলিয়ান। আর্জেন্টিনার ক্ষেত্রেও তাই। তাদের দেশেই ভালো কোচ আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপেপ গার্দিওলালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরুষদের সুযোগ দিতে নারীদের নম্বর কর্তন

পরবর্তী

চোট নিয়ে ফিরছেন সোহান

পরবর্তী

চোট নিয়ে ফিরছেন সোহান

টিজারে ‘বেপরোয়া’ রোশান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT