চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্ড অব অনারে নারী কর্মকর্তায় আপত্তি সংবিধান বিরোধী

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৬ অপরাহ্ণ ১৪, জুন ২০২১
সম্পাদকীয়
A A

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিবর্তে বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন।

গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এ ছাড়া দিনের বেলা গার্ড অব অনার আয়োজন করার সুপারিশ করা হয়েছে কমিটির বৈঠকে। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন ও মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।

ওই বৈঠকের বিভিন্ন তথ্য বিষয়ে গণমাধ্যমে প্রকাশ, বৈঠকে সংসদ সদস্যদের ভাষ্য, সাধারণত নারীরা জানাজায় অংশ নেন না। এটি নিয়ে সমাজে অনেকে প্রশ্ন তোলেন। তাই বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে যেখানে নারী ইউএনও আছেন, সেখানে বিকল্প একজন পুরুষ কর্মকর্তা নির্ধারণ করা প্রয়োজন। সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা বা এ ধরনের কোনো কর্মকর্তাকে বিকল্প রাখা যেতে পারে। এরপর কমিটি ওই সুপারিশ করে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার পাশাপাশি নারীর প্রতি বৈষম্য ও দেশের সংবিধানে নারীর অধিকারের বিষয় লঙ্ঘন হচ্ছে বলে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হওয়া প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী হলেও আলাদা করে ‘নারী বা পুরুষ ইউএনও’ বলে কোন পদ নেই। এই অবস্থায় এধরণের সুপারিশ সরাসরি নারী-পুরুষ বিভাজন, যা সংবিধানবিরোধী বলে আমাদের মনে হয়েছে।

সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে বলা আছে, ‘কেবল ধর্ম, গোষ্ঠী,বর্ণ, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না’। এছাড়া সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’। সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদেও বলা আছে নারীর প্রতিনিধিত্ব করার কথা। ওই সংসদীয় কমিটির সম্মানিত সদস্যরা নিশ্চয় এই ধারাগুলো সর্ম্পকে জ্ঞাত আছেন।

দীর্ঘ কয়েকযুগ দেশের প্রধানমন্ত্রী পদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নারীরা সাফল্যের সাথে দায়িত্বপালন করে আসছেন। নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করতে জাতিসংঘের বিভিন্ন সনদেও বাংলাদেশ সাক্ষর করেছে। এতোকিছুর পরেও অগ্রসর চিন্তাধারার অভাব ও মানসিকতার দৈনতার বশে নারী-পুরুষের বিভাজন মূলক কোনো পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্ড অব অনারসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT