বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম আব্দুল্লাহ আল হাসানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় তার স্ত্রী অন্য পুলিশ সদস্যদের জানায়, তার স্বামীকে খুজে পাওয়া যাচ্ছে না। এরপর পাশের একটি আবাসিক ভবনের একটি রুম থেকে তার গলায় ফাঁস লাগানো মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
এরপর ময়না তদন্তের জন্য মৃতদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত ৬ ফেব্রুয়ারী তিনি পাবনা সদর থানা থেকে বদলী হয়ে গাবতলী থানায় দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ী নাটোরের বড়াইগ্রামে বলে জানা গেছে।







