ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবার তার সংগীত প্রতিভা দেখাতে চান। তার প্রথম একক অ্যালবাম প্রকাশ করছে জেমিনি মিউজিক। কিন্তু একই সঙ্গে যদি মিউজিক ভিডিও তৈরি করা যায়, তাহলে মন্দ হয় না! এই মিউজিক ভিডিওর জন্য তিনি কাদের কথা ভাবছেন? বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া কিংবা দীপিকা পাড়ুকোন। এই দুজনের মধ্যে যার শিডিউল ফাঁকা পাবেন, তাকেই অনুরোধ করবেন আন্দ্রে রাসেল।
এই ক্রিকেট তারকা নাকি বলিউডে নিজের কেরিয়ার গড়ার কথা ভাবছেন। আর তা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে কথা বলেছেন মল্লিকা শেরাওয়াতের সঙ্গে। রাতের খাবার খেয়ে খেয়ে আলোচনা করেছেন। মল্লিকা তাকে বলিউডের ব্যাপারে নানা পরামর্শ দিয়েছেন। আন্দ্রে রাসেলের মতে, এগুলো সামনে তার কাজে লাগবে।
আন্দ্রে রাসেল বলেন, ‘এখন আমি গানকে গুরুত্ব দিচ্ছি। ভারতের বাজারকে লক্ষ্য করে এখন মিউজিক ভিডিও তৈরি করব। শিগগিরই কাজ শুরু হবে। এরপর বলিউডে অভিনয় নিয়ে কথা বলব।’ মিড–ডে ও ইন্ডিয়ান এক্সপ্রেস।








