চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে গানে শিল্পীদের ‘একটাই দাবী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১২, মে ২০২০
বিনোদন
A A

অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে গোটা বিশ্ব। মরণব্যাধী এই ভাইরাসকে যেহেতু ধ্বংস করার মতো কোন ভ্যাকসিন এখনও তৈরি হয়নি, তাই সচেতনতাই বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। আর গানে গানে মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরির জন্যই ১৭ জন শিল্পী গান, কবিতা এবং অভিনয়ের মাধ্যমে হাজির হয়েছেন ‘একটাই দাবী’ নিয়ে।

স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। সুর করেছেন স্নেহাশীষ এবং মিলন। দুটি কবিতা দিয়ে সাজানো এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি, কাজী শুভ, ইলিয়াস, মিলন, ঐশ্বর্য এবং রোদেলা।

কবিতা দুটি আবৃত্তি করেছেন লুৎফর হাসান এবং ইফতেখায়রুল ইসলাম। গান এবং কবিতার বিভিন্ন অংশে ঠোঁট মিলিয়েছেন অভিনেতা সজল, এফ এস নাইম, ইরফান সাজ্জাদ, চাষি আলম এবং অভিনেত্রী সোহানা সাবা। ভিডিওটি সম্পাদনা এবং নির্মাণ করেছেন মাহমুদ মাহিন।

এ প্রসঙ্গে গানটির উদ্যোক্তা, গীতিকার এবং সুরকার স্নেহাশীষ ঘোষ বলেন, গানটির পরিকল্পনা যখন আমার মাথায় এলো তখন এই গান সংশ্লিষ্ট সকলের সাথে তা আলোচনা করলে সবাই একবারেই রাজী হয়ে যান। এরপর যে যার বাসা থেকেই নিজের কণ্ঠ এবং ভিডিও ধারণ করে পাঠিয়ে দেন। সকলে আন্তরিক না থাকলে এমনভাবে ভার্চুয়ালি এই গান এবং গানের ভিডিও নির্মাণ সম্ভব হতো না।

আগামী ১৩ মে সন্ধ্যা ৭ টায় এই গান সংশ্লিষ্ট সকল শিল্পীর ফেসবুক আইডি এবং পেইজে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হবে গানটি।

কোন প্রকার সম্মানী ছাড়াই শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্যই গানটির সাথে সম্পৃক্ত হয়েছেন এর গীতিকার, সুরকার, সংগীতপরিচালক সহ সকল শিল্পী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরফান সাজ্জাদইলিয়াসএফ এস নাইমঐশ্বর্যকাজী শুভচাষি আলমন্যানসিমিলনরোদেলালুৎফর হাসানসজলসোহানা সাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT