চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গানের রাজা’র মঞ্চে হঠাৎ পরী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬-১৩ বছরের শিশুদের অংশগ্রহণে সংগীতের মহা-আয়োজন ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’-এর গ্র্যান্ড ফিনালে ছিল। জমকালো এই আয়োজনের স্টেজে হঠাৎ করেই যেন আকাশ থেকে নেমে এলো এক সাদা পরী!

স্টেজে আকাশী আর গোলাপি রঙের ফ্রক পরে নাচছিল ছোট ছোট শিশুরা। এমন সময়ে পেছনের স্ক্রিনে মেঘের মাঝে দেখা মিলে এক পরীর। সাদা পোশাক আর সাদা ডানার সেই পরী একসময়ে নেমে আসে স্টেজে। তিনি রূপকথার পরী নন, বাস্তবেই পরী। এই পরী হলেন জনপ্রিয় নায়িকা পরীমনি। শিশুদের নিয়ে গানের তালে তালে নেচে মাত করেছেন দর্শক-শ্রোতাদের।

পরীমনি ছাড়াও বিভিন্ন জনপ্রিয় গানে পারফর্ম করেন পূর্ণিমা ও রোশান। কোরিওগ্রাফি করেন তানজীল আলম এবং ইভান শাহরিয়ার সোহাগ। এছাড়া প্রতিযোগীদের সঙ্গে গান পরিবেশন করেন এস আই টুটুল, তপন চৌধুরী, আগুন, ডলি সায়ন্তনি, তপু।

চূড়ান্ত পর্বে অতিথি বিচারক ছিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীত তারকা কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে ছিলেন নিয়মিত আসরের বিচারক ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল।

সংগীতের মহোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ দেশের সংগীতাঙ্গগনের বিজ্ঞ অনেকেই।

‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’এর চ্যাম্পিয়ন হয়েছে খুলনার ফাইরুজ লাবিবা। সারা দেশের পাঁচ হাজার প্রতিযোগীকে টপকে চ্যাম্পিয়ন হলো লাবিবা। পুরস্কার হিসেবে সে পেয়েছে পাঁচ লাখ টাকা। প্রথম রানার্সআপ হয়ে তিন লাখ টাকা পেয়েছে নেত্রকোনার শফিকুল ইসলাম এবং দ্বিতীয় রানার্সআপ হয়ে দুই লাখ টাকা জিতে নিয়েছে ময়মনসিংহের সিঁথি সরকার। চ্যাম্পিয়নের মাথায় মুকুট পরান প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

ট্যাগ: এসআই টুটুলপরীমনিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আ.লীগ বন্দুকের জোরে ক্ষমতা ধরে রাখতে চায়: ফখরুল

পরবর্তী

কুরআন হাদিসের আলোকে শবে বরাত

পরবর্তী
শবে বরাত

কুরআন হাদিসের আলোকে শবে বরাত

অগ্রায়ন

সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর হে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT