চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের ঝরনা তলায় তিন দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ১৪, জুন ২০১৯
বিনোদন
A A

সংস্কৃতিচর্চার বহুমুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, মনন ও মানবিক সাধনায় মাত্রা সঞ্চারে প্রয়াসী। সংগীত পরিচর্যা এই চর্চার মৌলিক অংশ। তারই ধারাবাহিকতায় ১৩-১৫ জুন বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান ‘গানের ঝরনা তলায়’।

প্রথম দিন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত নিয়মিত শাস্ত্রীয়সংগীত আসর বৈঠক, দ্বিতীয় দিন গানের আসর প্রাণের খেলা এবং শেষ দিন সিডি প্রকাশনা অনুষ্ঠান। ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এই গানের অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হয়।

সাধারণ দর্শক-শ্রোতার কাছে শাস্ত্রীয়সংগীতের বৈচিত্র্যময় ভূবন তুলে ধরতে বেঙ্গল ফাউন্ডেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি ৩৭টি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে । ঘরানা, রাগদারি ও শাস্ত্রীয়সংগীতের নানা বিষয়কে ঘিরে নির্মিত এই সংক্ষিপ্ত পরিচিতিমূলক ভিডিওগুলোর সঙ্গে সবাইকে পরিচিত করাতে, অনুষ্ঠানের প্রথম দিন দর্শক-শ্রোতার সামনে ভিডিওর কিছু অংশ তুলে ধরা হয়।

এদিন বৈঠক- শাস্ত্রীয়সংগীত পরিবেশন করে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। শুক্রবার ‘প্রাণের খেলা’য় থাকছে রবীন্দ্রনাথের গান। পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, নূর-ই-রেজিয়া মম ও আদ্রিনা জামিলী।

অনুষ্ঠানের তৃতীয় দিন (১৫ জুন) অ্যালবাম প্রকাশ অনুষ্ঠান। চন্দনা মজুমদারের কণ্ঠে ধারণ করা রাধারমণের গানের অ্যালবাম ‘প্রাণবন্ধু বিহনে’- এর মোড়ক উন্মোচন করবেন সংগীতব্যক্তিত্ব আকরামুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেঙ্গলরবীন্দ্রসংগীতলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

মার্চ ২৭, ২০২৬

রোমাঞ্চের রাতে ইতালির সাথে যারা প্লে-অফ ফাইনালে

মার্চ ২৭, ২০২৬

ঢাকাসহ ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

মার্চ ২৭, ২০২৬

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT