গানটি স্যাড মিউজিক: বললেন লিয়ানা

Image features two women and a man outdoors, with a poster of Teri Yaad movie in the foreground. Channel i News – চ্যানেল আই নিউজ
কলকাতার এ প্রজন্মের শিল্পী রাজ বর্মণের গানের মডেল হলেন বাংলাদেশের লিয়ানা লিয়া। রাজ বর্মণের গাওয়া সুর ও সংগীতে হিন্দি নির্ভর এ গানের টাইটেল ‘তেরি ইয়াদ’।
বাংলাদেশের সুপরিচিত ভিডিও নির্মাতা চন্দন রায় চৌধুরী গানটির ভিডিও নির্মাণ করেছেন। গানটি ‘স্যাড মিউজিক’ বলে জানালেন লিয়ানা লিয়া।
এর আগে তিনি ভারতীয় টি-সিরিজের গানের মডেল হয়েছিলেন। এবার কলকাতার কোনো শিল্পীর গানের মডেল হলেন তিনি। বললেন, নতুন গান ভিডিওর গল্প দেখাবে ‘মিসিং’ মুহূর্ত।
এবার প্রথম একক কলকাতার গানের মডেল হলাম। রাজ বর্মণ আমার প্রিয় শিল্পীদের একজন। তার গানগুলো সবসময় সুন্দর হয়। এটা নিয়ে আগে থেকেই এক্সাইটমেন্ট ছিল। বলছিলেন লিয়ানা লিয়া।
শিল্পী রাজ বর্মণের নিজের ইউটিউব চ্যানেলে গানটি ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলে জানান নির্মাতা চন্দন রায় চৌধুরী।
তিনি বলেন, লকডাউনের মধ্যে গানটি করা হয়েছে। কলকাতায় থাকাকালীন ইনডোরে রাজ বর্মণের অংশের ভিডিও ধারণ করি। দেশে ফিরে লিয়ানাকে নিয়ে আলাদাভাবে দৃশ্য ধারণ করেছি। সবমিলিয়ে কাজটি ভালো হয়েছে। দর্শকদের উপভোগ্যের হবে।






