চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানকবি ব্যান্ডে যুক্ত হলেন পার্কাশনিস্ট পিয়াস

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৩:৫২ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন গানের ব্যান্ড পার্কাশনিস্ট পিয়াসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

থিয়েট্রিক্যাল ফোক ব্যান্ড গানকবিতে যুক্ত হলেন জনপ্রিয় পার্কাশনিস্ট পিয়াস। ২০১৫ সালের ১৭ জানুয়ারি বাংলা লোক গানকে ধারণ করে আত্নপ্রকাশ করে ব্যান্ড ‘গানকবি’। অল্প দিনেই তরুণ প্রজন্মের কাছে বাংলা লোক গানকে নতুন করে পৌঁছে দেয়ার কাজে বেশ প্রশংসা কুড়িয়েছে ব্যান্ডটি।

বাংলা লোক গানের প্রচলিত-অপ্রচলিত অসংখ্য ধারাকে নিয়ে থিয়েট্রিকাল আঙ্গিকে গান পরিবেশন করে থাকেন তাঁরা। প্রতিষ্ঠার দেড় বছর পর পিয়াসের সংযুক্তি নিয়ে গানকবির শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ‘পিয়াস ভাই আমাদের সাথে প্রতিষ্ঠার সময় থেকেই নানাভাবে যুক্ত ছিলেন। কয়েকটি অনুষ্ঠানে তিনি অতিথি বাদক হিসেবেও পার্কাশন বাজিয়েছেন। বাংলাদেশের পার্কাশন শিল্পীদের মধ্যে পিয়াস ভাই একটি ব্যস্ত মুখ। অন্যদিকে লোক গানে পার্কাশনের ভূমিকা অনেক। অনেকদিন থেকেই আমরা চাইছিলাম তিনি আমাদের সাথে যুক্ত হন। তবে ঠিক ব্যাটে বলে মিলছিলো না। অবশেষে তাঁকে পেয়ে গানকবি নতুন করে এগিয়ে যাবার জ্বালানী পেলো’।

গান কবির পরিবেশনায় সাহস মুস্তাফিজ।
গানকবির পরিবেশনায় সাহস মুস্তাফিজ।

গানকবিতে যোগ দেওয়া প্রসঙ্গে পার্কাশনিস্ট পিয়াস চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার বাড়ি যশোর। কুষ্টিয়ার কাছেই। ছোট বেলা থেকেই লালনসহ লোক সংগীতে ভালোবাসা ও আসক্তি ছিল। দেশের লোক সংগীতকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখে আসছি শৈশব থেকে। গানকবিও বাংলা গানের সেই ভাবধারা বজায় রেখে লোক সংগীতকে এগিয়ে নিচ্ছে। গানকবির ও আমার অভিন্ন স্বপ্নই আমাদের এক কাতারে মিলিয়ে দিয়েছে।’ তিনি যোগ করেন, ‘গানকবি ব্যান্ডের প্রতিটা সদস্য অসম্ভব রকম ভালো মানুষ। ফলে গানকবিতে যোগ দিতে আমাকে দ্বিতীয়বার ভাবতে হয়নি।’

Banglabid

পার্কাশনিস্ট পিয়াস কাহন, খমক, ডারবুকা, মন্দিরা, খোল, ঢোল, নাল, ধুপচিসহ প্রায় অর্ধশতাধিক যন্ত্র বাজাতে পারদর্শী। ইন্সট্রুমেন্ট বানানো তাঁর নেশা। প্রাকৃতিক নানা উপকরণ দিয়ে তিনি অনেকগুলো সংগীত যন্ত্র তৈরি করেছেন। দেশে সহস্রাধিক স্টেজে পারফর্ম করার পাশাপাশি জর্ডানে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভালে নিজ দেশের পতাকা তুলে ধরেছেন তিনি।

গান কবিতে এগিয়ে নেওয়ার পত্যয়ে ব্যান্ডটিতে যোগ দিয়েছেন পিয়াস।
এগিয়ে নেওয়ার পত্যয়ে ব্যান্ডটিতে যোগ দিয়েছেন পিয়াস।

গানকবির ব্যান্ড ম্যানেজার অভি ছাড়াও এই ব্যান্ডে আগে থেকেই যুক্ত আছেন আকাশ গায়েন, সুদীপ্ত শাহীন, সাহস মোস্তাফিজ, তারেক আহসান এবং আবির দাস। নতুন আঙ্গিকে, নতুন পরিবেশনা নিয়ে খুব শীঘ্রই গানকবিকে মঞ্চে ও টেলিভিশনে দেখা যাবে বলে জানান গানকবির সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানকবিবাংলা ব্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিজেপি

পরবর্তী

অর্থনীতিতে নোবেল পেলেন অধ্যাপক রিচার্ড এইচ থেলার

পরবর্তী
অধ্যাপক রিচার্ড এইচ থেলার, অর্থনীতিতে নোবেল বিজয়ী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিতে নোবেল পেলেন অধ্যাপক রিচার্ড এইচ থেলার

বাংলাদেশের একটি বাড়ির গেটের ছবি, যেখানে বিদ্যুতের তারের ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমনা হত্যাকাণ্ডে তার স্বামীকে অধিকতর জিজ্ঞাসাবাদ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT