চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটবেলা থেকেই সালমন হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করে আসছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিগত কয়েকদিন ধরেই আলোচনার আছেন বরগুনার উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমন। ছোট্ট এক শিশুর আঁকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে ব্যবহার করে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। এবার গাজী তারিক সালমনকে নিয়েই ফেসবুকে পোস্ট দিলেন তারই মামী মিলি আফরোজ।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, গাজী তারিক সালমন, উপজেলা নির্বাহী অফিসার বরগুনা। দাদার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর, নানাবাড়ি সাতক্ষীরা সদরের পি এন স্কুল মোড়। পিতা আব্দুর রহমান প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর (DD)। অবসরের পর মুন্সিপাড়ায় আমার আব্বার জমি কিনে বাড়ি করে বর্তমানে ওখানেই বসবাস করছেন। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তার নানা ছিলেন সাতক্ষীরার প্রথম এম বি বি এস ডাঃ মরহুম মুজিবর রহমান। তিনি শহর আওয়ামী লীগের সভাপতিও ছিলেন ১৯৬৮/৬৯ এ। এই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে রাজনীতি থেকে বিরতি নেন।

এরপরে তিনি লিখেছেন, আমাদের কাছে সে অয়ন। আমি তার বড়মামী। আমি যে ঘরে থাকি এই ঘরেই অয়ন জন্মগ্রহণ করেছিল।

আজ আমার এই লেখার পিছনে একটি বিশেষ কারণ আছে। আমার মনে হয়েছে তা সবার জানা দরকার। সে যখন অনেক ছোট তখন থেকেই তার বিভিন্ন বইপড়া আর লেখার অভ্যাস। ঈদের সময় শার্ট-প্যান্টের বদলে সে বই কিনতে পছন্দ করতো। স্কুলে পড়াকালীন সে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতায় রচনা লিখে প্রথম স্থান অধিকার করে। নিজে হাতে লিখে কবিতার বই করে। স্কুলেও হাতে লিখে দেয়াল পত্রিকা বের করে। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায়ও সে কয়েকবার জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। সেই ছোটবেলা থেকেই সে হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করে আসছে। এমন একজন ছেলে সম্পর্কে যদি বলা হয় বঙ্গবন্ধুর ছবি বিকৃত করেছে তাহলে আমরা, তার পরিবারের সদস্যরা হাসবো না কাঁদবো সেটাই ভাবার বিষয়। তার সেই ছোটবেলার লেখা আমি অনেক যত্নে আমার কাছে রেখে দিয়েছিলাম আমার ছেলে দীপের কিছু স্মৃতির সাথে। একথা অয়নও হয়তো জানেনা।

সবশেষে মিলি আফরোজ লিখেছেন, তার বড়মামা মনজুরুল হক গানের ডায়রিতে তাকে দিয়ে গান লিখে নিয়েছিল সুন্দর হাতের লেখা ধরে রাখার জন্য। দুই রকমভাবে সে লিখতো। কখনও ভাবিনি এগুলো এভাবে কাজে লেগে যাবে। সেগুলো সবাইকে দেখানোর জন্যই আজ এই পোষ্ট দিলাম। আজ সারাদেশের জনগণ যেভাবে তার পাশে দাঁড়িয়েছে তা দেখে আমরা আপ্লুত, কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্যাগ: গাজী তারিক সালমন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনিশ্চয়তার ভেতর পর্যবেক্ষক পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

পরবর্তী

১০০ মিটারে মেজবাহ-শিরিনের মুকুট অক্ষত

পরবর্তী

১০০ মিটারে মেজবাহ-শিরিনের মুকুট অক্ষত

তাহসান ও মিথিলা

বিবাহ বিচ্ছেদের খবরে সমালোচনা আর ইমেজ সংকটের মুখে তাহসান

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT