চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর সিটি নির্বাচন: ছুটির দিনে প্রচারণায় ব্যস্ত দুই মেয়র প্রার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
গাজীপুর, রাজনীতি
A A

গাজীপুর সিটি নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। ২৬ জুন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে শুক্রবার ছুটির দিনেও বিভিন্ন ওয়ার্ডের অলিগলি চষে বেড়াচ্ছেন বড় দুই দলের মেয়র প্রার্থী। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তারা।

সকালে মহানগরের ১৩ নং ওয়ার্ডের কলাবাগান থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। পরে তিনি ২০ নং ওয়ার্ডের মজলিশপুর ও খলাপাড়া এলাকায় প্রচার কাজ চালান। এ সময় আধুনিক নগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় তিনি বলেন: ‘বিএনপির কেন্দ্রীয় নেতারা সিটি কর্পোরেশনের নির্বাচনী জনসভায় এসে কেন্দ্রীয় সরকার নিয়ে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বর্তমান সরকারের যে ধারাবাহিক উন্নয়ন তা বাধাগ্রস্থ করতেই তারা পরিকল্পিতভাবে স্থানীয় ভোটারদের বিভ্রান্ত করছে।’

তাই সেসব কথায় কান না দিয়ে বর্তমান সরকারের সুন্দর দেশ গড়ার যে গতি তা আরো গতিশীল করতে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান তিনি।

এদিকে সকালে সাবেক বাসন ইউনিয়নের মুগরখাল এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। পরে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় প্রচার কাজ করেন। এসময় তিনি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ধানের শীষে সবার ভোট চান।

গাজীপুর সিটি নির্বাচনএই নির্বাচন শুধুমাত্র চেয়ারে বসার জন্য নয় সাবেক নারী প্রধানমন্ত্রীর সাথে সরকার যে অমানবিক আচরণ করছে তার প্রতিবাদ করতেই নির্বাচনে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী।

Reneta

তিনি আরো বলেন-নির্বাচনে পক্ষপাতীত্ব হচ্ছে। এ ছাড়া ভোটারদেরকে সব বাধা বিপত্তি পার হয়ে ২৬জুন শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার আহবান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT