গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে গড়ে উঠছে নিবিড় বন। শালছাড়াও বিরল ও বিলুপ্ত গাছও সংরক্ষণ করা হচ্ছে এই পার্কে। উৎপাত না থাকায় এ বন এখন বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। সংরক্ষিত এ বনভূমি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে কোর সাফারি ও সাফারি কিংডম বাদে প্রায় অর্ধেক এলাকাজুড়ে রয়েছে নিবিড় শাল বন। সংরক্ষিত এই বনভূমিতে গড়ে তোলা হচ্ছে বায়োডাইভার্সিটি পার্ক ও এক্সটেনসিভ এশিয়ান সাফারি পার্ক।
এই পার্কের নিচু জমি ছিলো এলাকার কৃষকদের দখলে। ক্ষতিপূরণ দিয়ে এমন প্রায় ৫০০ একর জমি আয়ত্বে নিয়েছে সাফারি পার্ক। অত্যাচার না থাকায় এখন সেখানে প্রাকৃতিকভাবে গড়ে উঠছে নিবিড় বন।
বিলুপ্ত ও বিরল প্রজাতির গাছ লাগানো হচ্ছে এই বনে । সৃষ্টি করা হবে জলাধার। প্রাকৃতিক এই বনে উপদ্রব না থাকায় আবাসস্থল সৃষ্টি হচ্ছে বন্যপ্রাণীরও।
বৃক্ষ সংরক্ষণ অনুপ্রাণিত করতে সংরক্ষিত এই বনাঞ্চলও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েচেন পার্কের কর্মকর্তারা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:








