চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকবো: মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৫, মে ২০১৮
রাজনীতি
A A

ভোট ডাকাতি ও চুরিকে আরো সুযোগ করে দেয়ার জন্য নির্বাচনে এমপিদের প্রচারণার বিধি সুপারিশ করা হয়েছে দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গাজীপুরেও খুলনার মতো নির্বাচন করতে চায়। কিন্তু তা পারবে না। প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকবো আমরা। গাজীপুরে সরকারের নীল নকশা প্রতিরোধ করতে আমরাও প্রস্তুতি গ্রহণ করবো।

শুক্রবার দুপুরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে ড্যাব আয়োজিত সমাবেশে মোশাররফ বলেন, ইসির এই সুপারিশ বেআইনী। এটি সরকারের নীল নকশার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি।

তিনি বলেন, সরকার দলীয় এমপি ও নেতা ছাড়া মাদক ব্যবসা চলতে পারে না। প্রশাসনের সাথে ভাগাভাগি ছাড়া মাদক ব্যবসা চলতে পারে না। মিয়ানমার থেকে কারা মাদক আমদানি করে তা জানে সরকার। কিন্তু তাদের ধরা হচ্ছে না।

Banglabid

মোশাররফ বলেন, মাদক ব্যবসায়ীদের না ধরে হত্যা করা হচ্ছে। এর কারণ দুটি, প্রথমত মাদক ব্যবসায় মন্ত্রী-এমপি ও তাদের ছেলেরা জড়িত। যেন এদের নেতা এবং গডফাদারদের নাম না আসে। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তো আসল নাম বলে দিবে। যাতে আওয়ামী লীগের মাদক গড ফাদারদের নাম জেনে ফেলতে না পারে তার জন্য হত্যা করা হচ্ছে। যাদের হত্যা করা হচ্ছে তারা নিছক বাহক মাত্র। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো, নির্বাচনের বছর। জনগণের মনের মাঝে ভীতি ঢুকিয়ে দিতেই মাদক নির্মূলের নামে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।

প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে মোশাররফ বলেন, বারবার আপনি ভারত যান। বাংলাদেশের বাঁচা মরার বিষয়, তিস্তার পানি সমস্যার সমাধান করতে পারেন না কখনো। এতে জনগণ সন্দেহ করে যে, ২০১৪ সালের মতো আরেকটি নির্বাচনের নীল নকশা করা হয় কিনা! যদি তিস্তা নিয়ে কোনো সমাধান না আনতে পারেন তাহলে বলবো আপনি ব্যর্থ। এতে জনগণের সন্দেহ আরো বেড়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর বিএনপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT