চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে রিমির পক্ষে ভোট চাইলেন আশরাফুল আলম খোকন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে দ্বিতীয় দিনের মত উঠান বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বিজয়ের মাসে স্বাধীনতার পক্ষে ভোট দিয়ে নৌকাকে আবারও বিজয়ী করতে আহ্বান জানান তিনি।

শ‌নিবার সকাল থে‌কেই কাপাসিয়া উপজেলার দুর্গাপুর এলাকায় উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন আশরাফুল অালম।

Banglabid

দুর্গাপুর ৫নং ওর্য়া‌ডে এই প্রচারণা চা‌লা‌নো হয়, এছাড়াও দড়িনাশেরা, ফেটালিয়া, লক্ষ্মীপুরা, একডালাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।

এ সময় আশরাফুল আলম খোকন বলেন, আওয়ামী লীগ সরকার গত দশ বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে, অতীতের ২৮ বছরে কোনো সরকার তা করতে পারেনি। আগে বাংলাদেশ ছিল ভিক্ষুকের দেশ। আজকে উন্নয়নে মহাসড়কে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল।

‘‘বিজয়ের মাস ডিসেম্বরে স্বাধীনতার পক্ষে ভোট দিয়ে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে। নৌকায় ভোট দিলেই দেশের মানুষ ভাল থাকবে। উন্নয়ন হবে।’’

Reneta

তি‌নি আরও ব‌লেন, কাউকে না খেয়ে থাকতে হবে না। অন্যদিকে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থেমে যাবে। জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি হবে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য নৌকার বিকল্প নেই। গাজীপুর-৪ আসনের প্রার্থী সিমিন হোসেন রিমিসহ দেশবাসীকে অনুরোধ জানাই নৌকায় ভোট দিয়ে বিজয়ের মাসে আরেকটি বিজয় দেশবাসীকে উপহার দিন। নৌকার বিজয় হলে দেশের জনগণের বিজয় হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, যুবলীগ নেতা নূরে আলম সুমন, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মোল্লা, শরিফুল আলম শামীম, জাহিদুল হক দিলীপ, ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম, আকরাম হোসেন মাসুম, সোহানুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT