চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে ২ জঙ্গি নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মধ্যরাতে গাজীপুরের জঙ্গি আস্তানায় অভিযান র‍্যাবের অভিযানে দুই জেএমবি সদস্য নিহত হয়েছে। অভিযান শেষে গাজীপুরের ভোগড়া বাইপাসের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গি আস্তানা থেকে ৫ রাউণ্ডগুলিসহ পিস্তল একটি বিস্ফোরক,বোমা তৈরির সরঞ্জাম, জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে ব্রিফিং করেন র‍্যাবের মিডিয়া উয়িং প্রধান মুফতি মাহমুদ। তিনি জানান, গাজীপুরের ভোগড়া এলাকার একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।সেসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বোমা ছুড়ে মারা হয়।এতে এক র‍্যাব সদস্য আহত হন। জবাবে পালটা গুলি চালায় র‍্যাব। এসময় বাড়িটির ভেতরেও বিস্ফোরণের শব্দ হয়।

এরপর বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। র‍্যাবের বোম-ডিজপোজাল ইউনিট আসার পর জঙ্গিদের ধরতে ওই বাসার ভিতর অভিযান চালানো হয়। সেখান থেকে ২ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। তারা নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জেএমবি’র সামরিক শাখার সদস্য বলে ধারণা করছে র‍্যাব। 

গত বৃহস্পতিবার প্রায় ১৪ ঘণ্টা মিরপুরের শাহ আলী থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ১৬টি ‘হাতে তৈরি গ্রেনেড’ ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ভোররাতে সেখানে অভিযানে গেলে প্রথমে পুলিশ সদস্যদের লক্ষ করে বোমা হামলা চালানো হয় বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন।

জেএমবির আস্তানার সন্ধান পাওয়ার কথা জানিয়ে শনিবার গভীর রাতে চট্টগ্রামের হাটহাজারির একটি বাসায় অভিযান শুরু করে পুলিশ। ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সেখান থেকে স্নাইপার রাইফেল, বিস্ফোরক, গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গী আস্তানাজেএমবিবোমা হামলার‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT