গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মৃত্যবরণকারী ওই নারী টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী ফুলজান (৫৮) ।
মঙ্গলবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলসুপার হালিমা খাতুন।
জেল সুপার জানান, ফুলজানের বিরুদ্ধে ৩০২/২০১/১০৯/৩৪ ধারায় আশুলিয়া থানায় ৫৬(১১)২১ নং মামলা ছিল। ওই মামলায় তিনি কারাগারে বন্দী ছিলেন।
গত ১৫ ফেব্রুয়ারি তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
এ কারাগারে তার হাজতি নং ছিল-৩২৫১/২১।ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।







