চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙ্গুলিকে টপকে শচীনের পথে ‘রেকর্ডপুত্র’ কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কোহলি মাঠে নামবেন, রথী-মহারথীদের রেকর্ডে হামলে পড়বেন না এমন ম্যাচ ইদানীং কমই মিলছে! রোববারই যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরেকটি সেঞ্চুরি হাঁকানোর পথে ভারতের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টপকে গেলেন সৌরভ গাঙ্গুলিকে, সামনে এখন কেবল আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

পোর্ট অব স্পেনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৭৯ রান তুলেছে ভারত। যার ১২০ রানই এসেছে কোহলির ব্যাটে। ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম সেঞ্চুরি ভারত অধিনায়কের। ২৩৮তম ইনিংসে।

ধাওয়ানকে (২) দ্রুত হারানোর পর রোহিতকে (১৮) নিয়ে ৭৪ রানের জুটি গড়েন কোহলি। পরে শ্রেয়াস আয়ারকে (৭১) নিয়ে যোগ করেন ১২৫ রান। পথে তুলে নেন শতক, শেষপর্যন্ত ফিরেছেন ১২০ করে। ১৪ চার ও এক ছক্কায় ১২৫ বলের ঝলমলে ইনিংস।

এই ইনিংসের পথে বরাবরের মতো কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। নিজের রেকর্ডও ভেঙেছেন। এদিন উইন্ডিজের বিপক্ষে দুই হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন। সেটি দুই দিক থেকে দ্রুততম, প্রথমত- আগের রেকর্ডধারী পাকিস্তান সাবেক জাভেদ মিয়াদাদের চেয়ে কম ইনিংসে দুই হাজার ছুঁয়েছেন, দ্বিতীয়ত- নিজে যেসব দলের বিপক্ষে দুই হাজার ছুঁয়েছেন তার মধ্যে এটাই সবচেয়ে কম ইনিংসে, লেগেছে ৩৪ ইনিংস।

ইনিংসে ৮০ রানের সময় ভারতের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টপকে গেছেন সৌরভ গাঙ্গুলিকে, সামনে এখন কেবল কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শচীনের রান ১৮,৪২৬। যা ইতিহাসেরই সর্বোচ্চ রানের রেকর্ড। এতদিন দুইয়ে ছিলেন সাবেক অধিনায়ক গাঙ্গুলি ১১,৩৬৩ রান নিয়ে। তাকে তিনে ঠেলে দুইয়ে কোহলির রান এখন ১১,৪০৬।

চারে আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড় ১০,৮৮৯ রান নিয়ে। উইন্ডিজ সিরিজে ছুটিতে থাকা মহেন্দ্র সিং ধোনি আছেন পাঁচে, ১০,৭৭৩ রান নিয়ে। তবে বাকিদের থেকে ইনিংস অনেক কম খেলে এই মাইলফলকে গেছেন ৩০ বছর বয়সী কোহলি। গাঙ্গুলির রানই যেমন ৩১১ ইনিংসে, যা টপকাতে কোহলির লাগল সবে ২৩৮ ইনিংস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগাঙ্গুলিভারত-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT