বিনোদন

‘গাঙ্গুবাই’ এর জন্য কত পারিশ্রমিক নিলেন আলিয়া?

অভিনেত্রী গাঙ্গুবাই এর চরিত্রে এক মহিলার ছবি, ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঙ্গুবাই সিনেমার একটি দৃশ্য যেখানে অভিনেত্রী ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরা অবস্থায় রয়েছেন, দর্শকদের মনোযোগ আকর্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নানান আলোচনা সমালোচনার পর শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) অবশেষে মুক্তি পেল সঞ্জয়লীলা বানসালি পরিচালিত আলোচিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। যার প্রিমিয়ারের পর থেকেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন এ সিনেমার অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট।

তবে ক্যারিয়ারের অন্যতম কঠিন চরিত্রটিতে অভিনয়ের জন্য যেমন প্রশংসা কুড়াচ্ছেন আলিয়া, ঠিক তেমনি এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা গেছে, এ সিনেমায় অভিনয়ের জন্য আলিয়া পারিশ্রমিক বাবদ নিয়েছেন ২০ কোটি রুপি। এছাড়াও ছবিটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। যার জন্য জন্য তিনি নিয়েছেন ১১ কোটি রুপি। যা আলিয়ার পারিশ্রমিকের তুলনায় অর্ধেক।

ছবিটিতে সকলের নজর কেড়েছেন বিজয় রাজও। যিনি পারিশ্রমিক নিয়েছেন ১ কোটি ৫০ লাখ রুপি। এছাড়াও টিভি অভিনেতা শান্তনু মহেশ্বরী এ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করলেন। যিনি পারিশ্রমিক নিয়েছেন ৫০ লাখ রুপি।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মাফিয়া কুইনের জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্র নির্যাতিতা নারী ‘গাঙ্গুবাই’। আর সেই চরিত্রেই অভিনয় করেছেন আলিয়া ভাট। ছবিটি নির্মাণ করেছেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয়লীলা বানসালি।

বিষয়:আলিয়া ভাট পারিশ্রমিক সঞ্জয়লীলা বানসালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…