চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা প্লাস্টিকের চাল না, নাজিরশাইল চাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A

বিভিন্ন গণমাধ্যমে গাইবান্ধায় প্লাস্টিকের চাল সন্দেহে যে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয়েছে তা নিয়ে মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসক বলেন: এটা প্লাস্টিকের চাল না, এই চাল নাজিরশাইল চাল। এটি একটি ব্রান্ডের চাল। এই চাল দিয়ে ভাত রান্না করা হয়েছে। আমরা অনেকেই খেয়েও দেখেছি। এটা একটা নরমাল চাল। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

Banglabid

তিনি আরও বলেন: গাইবান্ধার চাল সংক্রান্ত বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। গতকাল সোমবার এক ব্যক্তির অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে চালগুলো জব্দ করেছে। অধিকতর নিশ্চয়তার জন্য সেখান থেকে কিছু চাল আমরা পরীক্ষা-নীরিক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পাঠিয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন: আশেপাশের সমস্ত দোকানেই সার্চ করা হয়েছে। কোনো দোকানেই এ রকম কোন কিছু পাওয়া যায়নি। এ সময় জেলা প্রশাসক ওই চাল, চাল ভাজা ও রান্না করা ভাত উপস্থিত সাংবাদিকদের সামনে দেখান। উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের অনেকেই ওই চাল, চাল ভাজা ও ভাত খেয়ে দেখেন।

রোববার বিকেলে গাইবান্ধা শহরের নতুন বাজারে রুবান দেওয়ান নামের এক মুদি দোকান থেকে শহরের মুন্সিপাড়া এলাকার রনি মিয়া ৬ কেজি চাল কেনেন। রাতে বাড়িতে ভাত রান্নার পর খেতে স্বাদ না লাগলে তার মনে সন্দেহের সৃষ্টি হয়। পরদিন সকালে চালগুলো আসল কিনা বোঝার জন্য পাতিলে ভাঁজা হলে চালগুলো পুড়ে, গলে ও কুঁচকে যাওয়ার অভিযোগ করেন। পরে রনি মিয়া চাল নিয়ে সদর থানায় উপস্থিত হয়ে প্লাস্টিকের চাল সন্দেহে অভিযোগ করলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়কে জানান।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন
Reneta

এরপর ইউএনও উত্তম কুমার রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দোকানে অভিযান চালিয়ে চাল জব্দ করেন। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন: রুবান দেওয়ানের দোকানে ১৫ কেজি চাল ছিল। আমরা এর সবটুকুই সংগ্রহ করে আমাদের কাছে রেখেছি। সেখান থেকে কিছু পরিমাণ চাল সোমবার ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের ল্যাবে পরীক্ষা-নীরিক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেতে কয়েকদিন সময় লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধাচালভ্রাম্যমাণ আদালত
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT