চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় অপহরণের ৯ মাস পর ঢাকা থেকে নারী উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধা থেকে অপহরণের ৯ মাস পর ঢাকার ধামরাই এলাকা থেকে দুই সন্তানের জননী এক নারীকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে।

অপহৃতা নাসিমা বেগম (৩৫) গাইবান্ধা শহরের ব্রিজরোডের বাসিন্দা রঞ্জু মিয়ার স্ত্রী।

তবে এ ঘটনার আসামি এরশাদ মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরশাদ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফকিরপাড়া গ্রমের মৃত হুমায়ুন কবিরের ছেলে।

ঘটনার পর থেকে এরশাদ ঢাকার যাত্রাবাড়ি থানার দনিয়া এলাকার পশ্চিম শেখদী এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিল।

সদর থানা সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে আসামি এরশাদ মিয়া মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে নাসিমাকে অপহরণ করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে নাসিমার স্বামী রঞ্জু মিয়া জানুয়ারি মাসেই গাইবান্ধা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

দীর্ঘদিন পর গোপন সূত্রে খবর পেয়ে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মো. মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দুপুরে ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে নাসিমাকে উদ্ধার করে।

Reneta

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, অপহরণের মামলা দায়েরের পর থেকে ওই মহিলার খোঁজখবর নিচ্ছিলেন তারা। অবশেষে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারী অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

এপ্রিল ২৫, ২০২৬
Screenshot

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, বৃষ্টি এখনও নিখোঁজ

এপ্রিল ২৫, ২০২৬

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT