গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক জাতীয় সংসদ সদস্য অবসর প্রাপ্ত কর্নেল ডা. এ কাদের খানকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তার বগুড়া শহরের রহমাননগর গরীব শাহ ক্লিনিক ও বাসায় নজরবন্দী করে রেখেছে।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে পুলিশ ও সাদা পোষাকধারীরা তার বাসা ঘিরে রেখেছে।
কেন তার ক্লিনিক ও বাসা ঘিরে রেখেছে সে সম্পর্কে ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত কেউ মুখ খুলতে রাজি হননি। তবে তাকে নিরাপত্তা দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে গাইবান্ধার স্পেশাল ব্রাঞ্চের লোকজন বগুড়া পুলিশের সহযোগিতায় তার বাসা ঘিরে রাখে। তখন থেকে ক্লিনিক ও বাসায় বাহিরের লোকজন যাতায়াত সীমিত করা হয়েছে। এছাড়া ক্লিনিকের কার্যক্রমও বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৫ ফেব্রুয়ারী গাইবান্ধার কদমতলী এলাকা থেকে তার গাড়ি চালক হান্নান ও তার ব্যক্তিগত সহকারী রাশেদুল ইসলাম মেহেদীকে পুলিশ আটক করে।







