বাবা, সন্তান, তাদের স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও তাদের স্বজন-সবাই শিক্ষক। গাইবান্ধার কুঞ্চিপাড়ায় এ শিক্ষক পরিবার এবং তাদের স্বজনদের মধ্যে প্রায় একশ জনের বেশি আছেন শিক্ষকতায়।
গাইবান্ধা সদরের কঞ্চিপাড়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ফরিদ উদ্দিন সরকার। ১৯৯০ সালে অবসরে যান তিনি। তার পরিবারের ৫ ছেলের সবাই শিক্ষক। তাদের স্ত্রীরাও শিক্ষক।
ফরিদ উদ্দিন সরকারের দুই মেয়েও শিক্ষক। শিক্ষক তাদের স্বামীরাও। ছেলে এবং মেয়েদের শ্বশুর-শাশুড়িরা ও চাচাতো, খালাতো, মামাতো-ভাইবোনেরাও শিক্ষক।
ফরিদউদ্দিনের পরিবার সদস্যরা বলছেন, বাবার পেশা, সততা এবং শিক্ষার প্রতি আগ্রহ থেকে ছোট বেলা থেকেই সবার মনে শিক্ষক হওয়ার স্বপ্ন জন্ম নেয়।
তারা মনে করছেন, একমাত্র শিক্ষকরাই পারেন সমাজকে বদলে দিতে, কাঙ্খিত উন্নয়ন লক্ষ্য এবং সকল মঙ্গল বোধ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:







