শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১শ ৮২ রানে পিছিয়ে আছে পাকিস্তান। গল টেস্টে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা না হওয়ায় দ্বিতীয় দিনের ৩ উইকেটে ১শ ৭৮ রান নিয়ে ব্যাট করতে নেমে তিনশ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে লংকানদের বোলিং তোপের মুখে শুরুতেই ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।
দলীয় ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর ইউনুস খান ও মিসবাহ উল হক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্ত দলীয় ৮৬ রানে ইউনুস খান ৪৭ রানে পেরেরার বলে বোল্ড হয়ে যায়। এরপর দলীয় ৯৬ রানে মিসবাহ উল হক আউট হয়ে যান। এ দুই ব্যাটিং স্তম্ভকে হারানোর পর আবারোও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
সেখানে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১১৮ রান। ক্রিজে আছেন আসাদ শফিক ও সরফরাজ আহমেদ।






