চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্পের প্রেমে পড়লে কাজে প্রেম এমনি এমনি আসে: তাহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় তারকা তাহসান খানের ক্যারিয়ারে শততম নাটক ছিলো ‘কল্প তরুর গল্প’। ফারিয়া কবির আভার গল্পে, আকবর হায়দার মুন্নার প্রযোজনায় এটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। ইউটিউবে নাটকটি প্রকাশের পর হুমড়ি খেয়ে দেখা শুরু করে দর্শক! অল্প সময়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম থেকে অভূতপূর্ব সাড়া মেলে। এমনকি বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে চলে আসে ‘কল্প তরুর গল্প’।

তাহসানের সঙ্গে শায়লা সাবি অভিনীত নাটকটি ইউটিউব থেকে ইতোমধ্যেই দেখেছে ১৬ লাখের বেশি দর্শক। ওই নাটকের সাফল্য নিয়ে তাহসানের সঙ্গে কথা বলেছেন নাহিয়ান ইমন…

ইউটিউব ট্রেন্ডিংয়ে সব ক্যাটাগরিতে আপনার শততম নাটকটি শীর্ষে ছিল। কেমন লেগেছে?
ট্রেন্ডের শীর্ষে থাকাটা অনেক আনন্দের তো বটেই। কিন্তু তার চেয়ে বেশি আনন্দের হলো কাজ দেখে মানুষের অনুভূতির কথা যখন পড়ি। যখন দেখি আমাদের পরিশ্রমের ফসল মানুষের হৃদয়ে দাগ কেটেছে। বছরের পর বছর মানুষ কাজগুলো মনে রেখেছে। আমার শততম কাজটি যখন বেঁচে থাকবে, সেই প্রত্যাশা রাখি।

শুরুতে নাটকটি নিয়ে প্রত্যাশা ছিল কেমন?
কাজটি যে ভালো হবে তখনই বুঝেছিলাম যখন গল্প পড়েছি। গল্পের প্রেমে পড়লে কাজে প্রেম এমনি এমনি আসে।

অনেক গল্প থেকে বাছাই করে এ গল্পটা নেয়ার কারণ কী ছিল?
শততম কাজটি আমি আমার ভক্তদের জন্য উৎসর্গ করতে চেয়েছি। তাদের কাছ থেকে গল্প নেওয়া। বান্নাহর সাথে কথা বলতে বলতে আমাদের মাথায় এ ভাবনাটা আসে। কিন্তু গল্প বাছাই কঠিন ছিল। ৭০টার মতো গল্প আমার ফ্যান পেজের এডমিন ঊষা সবগুলো পড়ে আমাকে ২৫টির মতো গল্প পাঠায়। আমি সেই ২৫টি পড়ে গল্প ‘কল্প তরুর গল্প’ বাছাই করি।

একজন অভিনেতা, একজন সংগীতশিল্পী হিসেবে নিজেকে আলাদাভাবে ১০-এর মধ্যে কতো দেবেন?
নিজেই কি নিজের পরীক্ষায় খাতা দেখা যায় নাকি? আমার ভক্তরাই বলবে আমি কত পাবো।

প্রায়ই আপনাকে শহুরে গল্পের নাটকে দেখা যায়। গ্রাম্য চরিত্রে দেখা যায় না কেন?
ভালো গল্প পেলে গ্রামীণ চরিত্রে কাজ করবো। এখনও কোনো পরিচালক ভালো কোনো গ্রামের গল্প আমার কাছে উপস্থাপন করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবতাহসানতাহসান খানমাবরুর রশিদ বান্নাহলিড বিনোদনশততম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন তিন নির্মাতার ছবির গ্র্যান্ড প্রিমিয়ার

পরবর্তী

ছদ্মবেশে জনতার সঙ্গে জিৎ, চিনলো না কেউই!

পরবর্তী

ছদ্মবেশে জনতার সঙ্গে জিৎ, চিনলো না কেউই!

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যা বললেন কাদের

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT