চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্পটি মা ভক্ত আনিসুল হকের

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১০:২৮ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
মতামত
A A

আমার জীবনের সবচেয়ে বড় শক্তিই ছিল আমার ‘মায়ের দোয়া।’ আমার কিছু হলেই মায়ের পায়ের কাছে শুয়ে বলতাম, মা আমাকে একটা ‘ফু’ দিয়ে দাও।

এ কথাগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত আনিসুল হকের। গত বছর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে দেয়া বক্তব্যে নিজের মাকে নিয়ে বলতে গিয়ে একটা গল্পও শোনান তিনি।

আনিসুল হল বলেন, ‘একটি গল্প বলি। আমি তখন ম্যট্রিক পরীক্ষার্থী। পরীক্ষার আগের রাতে আমার অনেক জ্বর। ১০৪ ডিগ্রী হবে। আমি সকাল বেলায় উঠে বললাম, মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না। মা বললেন, এটা হয় নাকি রে বাবা? তুমি যদি এবছর পরীক্ষা না দাও, তাহলে তো তুমি ১ বছর ফেল করে যাবে।

তখন আমি ( আনিসুল হক) বললাম, আমার তো কোন উপায় নেই মা। আমি তো চোখে কিছু দেখছি না। তখন মা আমাকে অনেক দোয়া করে একটা ফু দিলেন। এরপর আমার হাত ধরে বললেন চলো যাই।

আনিসুল হক সে গল্পে আরো বলেন, ‘ওইদিন আমার ৩ ঘন্টার পরীক্ষা ছিল। কিন্তু ২ ঘন্টা পর আমি বেরিয়ে গেলাম।

মা বললেন পরীক্ষা ভাল হয়েছে বাবা? সব প্রশ্নের উত্তর দিয়েছো? আমি বললাম, না। মাত্র ৩৪ নম্বরের উত্তর দিয়েছি।

Reneta

এরপর মা বললেন পাস কততে? আমি বললাম পাস ৩৩ এ। তোমার ফু তে আর কাজ হবেনা। মা বললেন, আচ্ছা। কাজ না হোক, আসো আর একটা ফু দিয়ে দেই।

তারপর, মা ওখানে দুই রাকাত নামাজ পড়ে আমার গায়ে একটা ফু দিলেন। বিষয়টি কাকতালীয় হলেও সত্য যে, ‘ওই পরীক্ষায় আমি ৩৪ সে ৩৪ নাম্বারই পেয়েছিলাম।’

মা ভক্ত আনিসুল হক আজ বেচে নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই মেয়র। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান আনিসুল হক বিজিএমইএ ও এফবিসিসিআইর সভাপতি ছিলেন। সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আনিসুল হকের ছোট ভাই। ১৯৫২ সালের ২৭ অক্টোবর জন্মগ্রহণ করেন আনিসুল হক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকঢাকামামেয়রসিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে ফাউল না দেয়ায় রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ আলজেরিয়ার

জুন ২০, ২০২৬

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি বাংলাদেশি হাজি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদলের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফর

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT