চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর হাটে স্বাস্থ্যবিধি মানাতে থাকবে মোবাইল কোর্ট: ডিএমপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ন ২৬, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা উৎসবমুখর ও নিরাপদ করতে ইতোমধ্যে নিরাপত্তা পরিকল্পনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কোরবানির পশুর হাট সমূহের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ঢাকা মহানগরীর সকল বিপনী বিতান, ব্যবসায়ী প্রতিষ্ঠান/ব্যক্তির টাকা লেনদেন ও পরিবহনে মানি এস্কর্ট ব্যবস্থা প্রবর্তন, সকল লঞ্চ ও বাস টার্মিনাল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার পশুর হাটের স্বাস্থ্য বিধিমালা মানতে নির্দেশনা দিয়েছে ডিএমপি।

রোববার ডিএমপির এক নির্দেশনায় কোরবানির পশুর হাটে ইজারাদার ও ক্রেতা-বিক্রেতাদের জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

কোরবানির হাটের জন্য স্বাস্থ্য বিধিমালাঃ

প্রতিটি হাটের প্রবেশ পথ ও প্রস্থানের পথ পৃথক করতে হবে।

হাটে প্রবেশের মুখে প্রয়োজনীয় সংখ্যক হাত ধোয়ার জন্য বেসিন, পানির ট্যাংক ও সাবান এবং পৃথকভাবে হ্যান্ড সেনিটাইজার রাখার ব্যবস্থা করতে হবে।

Reneta

হাটে প্রবেশের মুখে প্রয়োজনীয় সংখ্যক তাপমাত্রা মাপার যন্ত্রসহ লোক রাখতে হবে।

কোনক্রমেই ফেস মাস্ক ছাড়া কোন লোককে হাটে ঢুকতে দেয়া যাবে না।

হাটে সামাজিক দূরত্ব কমপক্ষে ৩ ফুট কঠোরভাবে বজায় রাখতে হবে।

করোনার সন্দেহজন উপসর্গ যেমন জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যাথা ইত্যাদি নিয়ে কোন ব্যক্তি কোনক্রমেই হাটে প্রবেশ করতে পারবে না।

যত কম সময়ে সম্ভব কোরবানীর পশু কিনে হাট ত্যাগ করতে হবে।

একজন বিক্রেতার নিকট বেশী ক্রেতা অযথা ভিড় করা যাবে না।

অসুস্থ প্রাণী কোনক্রমেই হাটে বেচাকেনার জন্য আনা যাবে না।

শিশু ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের হাটে প্রবেশে নিরুৎসাহিত করতে হবে।

ডিএমপি জানায়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মোবাইল কোর্টের মাধ্যমে স্বাস্থ্যবিধি অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: গরুর হাটডিএমপিস্বাস্থবিধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT