গরমদিন যত বাড়ছে, গ্রীষ্মের উপস্থিতি যেন আমরা তত বেশি তীব্রভাবে টের পাচ্ছি। গরমে কাহিল হয়ে উঠছি সবাই। তবে বড়দের চেয়ে শিশুদের কষ্ট আরও বেশি। বৈশাখের প্রচণ্ড উত্তাপ বাচ্চাদের আরও বেশি কাবু করে ফেলে।
ঘামের কারণে পানিশূন্যতা তো আছেই। সঙ্গে ঘামাচি, অ্যালার্জির প্রকোপ, ঠাণ্ডা-জ্বরসহ নানারকম জীবাণু আক্রমণ করে তাদের।
তাই এই গরমে শিশুর বিশেষ যত্ন কীভাবে নেবেন, চলুন সে ব্যাপারে কিছু পরামর্শ জেনে নেই চ্যানেল আইয়ের টেলিপ্রেসক্রিপশন অনুষ্ঠানের উপস্থাপক ডা. সজল আশফাকের কাছ থেকে।










