চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর সম্পর্কের ছোট ছোট বিষয়

নুসরাত শারমিননুসরাত শারমিন
৫:৩৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
গভীর করুন সম্পর্ক

সম্পর্ক ভাল হয় কীসে? এই প্রশ্নের উত্তর হয়তো সবার জানা। ভালবাসা, যত্ন, বিশ্বাস, ছাড়েই সম্পর্ক গভীর হয়। কিন্তু রান্নায় যেমন মসলা ছাড়া স্বাদ হয় না, তেমনই সম্পর্কেরও আছে কিছু মসলা। ছোট ছোট কিছু প্রচেষ্টাতেই সম্পর্ক হয়ে উঠে মধুর। জেনে নিন তেমনই চারটি খুব সাধারণ কাজ সম্পর্কে যেগুলো আপনার সম্পর্কের গভীরতা অনেক বাড়িতে দেবে।

গুড মর্নিং ও গুড নাইট ম্যাসেজ
আপনার প্রিয় মানুষটি যদি আপনার থেকে দূরে থেকে থাকে তাহলে তাকে ঘুমানোর সময় কিংবা ঘুম থেকে উঠেই মিষ্টি একটা ম্যাসেজ পাঠান। ভালবাসার এই ক্ষুদে বার্তা আপনার ভালবাসার মানুষটির মুখে হাসি ফুটিয়ে তুলবে। সেই সঙ্গে ভালোলাগায় ভরে উঠবে তার মন। এছাড়াও চেষ্টা করুন দিনের বিভিন্ন সময় প্রিয় মানুষটির সঙ্গে যোগাযোগ করার।

ভাল শ্রোতা হয়ে উঠুন
আপনার সঙ্গীর হয়তো দিনটা খুব খারাপ কেটেছে। আর তাই রাজ্যের বিরক্তি এবং আজেবাজে চিন্তা ভর করেছে তার মাথায়। আপনার সঙ্গে এগুলো আলাপ করতে চাইলে বিরক্ত না হয়ে তার কথাগুলো মন দিয়ে শুনুন। কিংবা আনন্দের কোনো কথাও মন দিয়ে শুনুন। সেটা আপনার ভালো লাগুক আর না লাগুক। এতে আপনার সঙ্গীর কাছে মনে হবে যে তিনি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ফলে সম্পর্ক গভীর হবে।

বেড়াতে যান
সংসার মানে কি শুধুই চার দেয়ালে বসবাস? একটা সময় হয়তো তেমনটাই ছিল। ঘুরে বেড়ানোর সুযোগ কম মিলত। কিন্তু এখন যুগ পাল্টেছে। দুজনে মিলে সুন্দর সব স্থানে ঘুরে বেড়ান ছুটির দিনে। সামর্থ্য অনুযায়ী দেশে কিংবা বিদেশে ঘুরে আসুন। এতে দুজনের মিষ্টি কিছু স্মৃতি তৈরি হবে এবং সম্পর্কটাও মজবুত হবে।

ভালবাসা প্রকাশ করুন
আপনি হয়তো সঙ্গীকে অনেক ভালবাসেন। কিন্তু আপনার কাছে মনে হয় ভালবাসার কথা প্রকাশ না করলেও সমস্যা নেই, ভালবাসলেই হলো। কিন্তু আপনার প্রিয় মানুষটি হয়তো বা আপনার মুখ থেকে দুই চারটি ভালবাসার বুলি শুনতে চায়। তাই যাকে ভালবাসেন তাকে ভালোবাসার কথা বলুন। তার প্রশংসা করুন। এতে সম্পর্ক মজবুত হয়ে ওঠে। টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT