চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে এফডিসিতে মদ্যপ শাকিব খান, শিল্পীদের মাঝে হট্টগোল

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
২:৫৫ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে যখন ভোট গণনা চলছে, তখন হঠাৎ​ রাত দেড়টা নাগাদ এফডিসিতে আসেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় তিনি জোর করে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকে যান। এর প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানসহ আরও অনেকে। সবার অভিযোগ, এ সময় শাকিব খান মদ্যপ ছিলেন। তিনি কারও অনুরোধ শোনেননি। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করা নির্বাচনে অংশগ্রহনকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করে। ভাঙচুরও হয়েছে। এ সময় বাঁশের আঘাতে আহত হন চিত্রনায়ক সাইমন। তবে তা গুরুতর নয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শাকিব খান হঠাৎ​ ভেতরে ঢুকে পড়েন। সে ভোট গণনার ব্যাপারে জানতে চায়। এ সময় সে মদ্যপ ছিল। আমরা তাকে বু​ঝিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বলেছি। তিনি বের হতে চাননি। মিনিট দশেক সে ভেতরে অবস্থান করেছে। ওই সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে বেশ হট্টগোল শুরু হয়। আমরা পুলিশকে ডাকতে বাধ্য হই। পরে পুলিশ এসে শাকিব খানকে পাহাড়া দিয়ে এফডিসির গেটের বাইরে দিয়ে আসে।’

পুলিশ পাহাড়ায় বেরিয়ে যাওয়ার সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা শাকিব খানের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু এ সময় শাকিব খান কিছুই বলেননি। তিনি দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। তখন শাকিবকে নিয়ে বিক্ষোভকারীরা নানা মন্তব্য করেন।

Banglabid

গতকাল শুক্রবার এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে এফডিসিতে এসে ভোট দেন সংগঠনটির সর্বশেষ সভাপতি শাকিব খান।

শেষ খবর পাওয়া পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা চলছিল। নির্বাচন কমিশনের মতে, ভোর অথবা সকাল নাগাদ পুরো ফলাফল জানা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT