ইসলামাবাদে একজন সাবেক আফগান গভর্নর অপহৃতের পর কাবুলে পাকিস্তানি হাইকমিশনারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গভর্নর অপহরণের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে আফগানিস্তান।
গত শুক্রবার ইসমাবাদ থেকে অপহৃত হন আফগানিস্তানের হেরাত প্রদেশের সাবেক গভর্নর সাঈদ ফজলুল্লাহ ওয়াহিদি।
এই ঘটনার পর কাবুলে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সাঈদ ইবরার হুসাইনকে ডেকে নিজেদের উদ্বেগের কথা জানায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় ওয়াহিদিকে খুঁজে বের করতে পাকিস্তানকে সর্বশক্তি নিয়োগের অনুরোধ জানানো হয়।






