চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছরের চেয়ে বেশি রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
গ্রামীণফোনের লোগো, বাংলাদেশের টেলিযোগাযোগ কোম্পানি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন  স্পেকট্রাম সংযুক্তির মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতায় উন্নয়ন ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে সাফল্য এনেছে গ্রামীণ ফোন।

২০২১ এর তৃতীয় প্রান্তিকে মোট ৩,৬২১ কোটি টাকার রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড, যা গত বছরের একই সময়ের তুলনায় ১.৮ শতাংশ বেশি। ১৬ লক্ষ নতুন গ্রাহক অর্জন করার মাধ্যমে প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮.৩৬ কোটিতে, যা  আগের বছর একই সময়ের তুলনায় ৭.৭ শতাংশ বেশি।  মোট গ্রাহকদের মধ্যে তৃতীয় প্রান্তিক শেষে ৪.৬১ কোটি বা  ৫৫.১ শতাংশ, ইন্টারনেট ব্যবহার করছে।

গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রাহকদের উচ্চ গতির ইন্টারনেট সুবিধা প্রদান এবং কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে গ্রামীণফোন, তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন স্পেকট্রাম সংযুক্ত অব্যাহত রয়েছে। সেই সাথে, আমাদের বাজার পরিচালন পদ্ধতি এবং গ্রাহকদের সুবিধা অনুযায়ী অফার প্রদানের ফলশ্রুতিতে গ্রাহকরা গ্রামীণফোনকে তাদের পছন্দের নেটওয়ার্ক হিসেবে বেছে নিচ্ছেন। তৃতীয় প্রান্তিকে  আমাদের নেটওয়ার্কে ২৪ লক্ষ ডেটা ব্যবহারকারীকে যুক্ত হয়েছেন, যার ফলে ডেটা ব্যবহারকারীর  বছর প্রতি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯.৭ শতাংশে। পাশাপাশি, গ্রাহকদের কাছে ভয়েস এবং ডেটা বান্ডেল প্যাক নিয়ে আসার দিকে মনোনিবেশ করার মাধ্যমে আমরা গ্রাহকদের মধ্যে ভয়েস ব্যবহারকারী থেকে ডেটা ব্যবহারকারীতে রূপান্তরের উচ্চ হার লক্ষ্য করেছি। এ সময়ে ফোরজি ডেটা ব্যবহারকারী রুপান্তরের হার বছর প্রতি ৫৫ শতাংশে বেড়েছে যা ব্যবহৃত ডেটার পরিমাণ গত বছরের চাইতে ৫২.৪ শতাংশ বৃদ্ধি করেছে।”

আজমান বলেন, “সমাজের ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখে আমরা উন্নত মোবাইল সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং দেশে উন্নতমানের নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা।  আমরা আমাদের অপারেটিং মডেলগুলোর আধুনিকীকরণ এবং অটোমেশন সমন্বয়করণ, ভবিষ্যতের জন্য যথাযোগ্য দক্ষতার বিকাশ এবং উন্নত নেটওয়ার্ক সক্ষমতার উদ্দেশ্যে অংশীদারিত্ব গড়ে তোলার মতো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি যে, দক্ষতা, সক্ষমতা এবং সরঞ্জাম সমূহের সম্মিলিত উপযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার মানসিকতাকে সুদৃঢ করবে, কানেক্টিভিটি পার্টনার হিসেবে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

“কঠোরতর লকডাউনের কারণে তৃতীয় প্রান্তিকের শুরুটা নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছিল, কিন্তু কোভিড-১৯ সংক্রমণের হার কমতে শুরু করার সাথে সাথে অনেক বিধিনিষেধ শিথিলও করা হয়েছিল। তা সত্ত্বেও, আমরা পার্টনারদের সাথে নিয়ে  নেটওয়ার্ক অপারেশন অব্যাহত রেখে এসেছি, যা আমাদের নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধির অন্যতম প্রধান কারণ”, বলেন গ্রামীণফোন এর সিএফও ইয়েন্স বেকার।

“তৃতীয় প্রান্তিক শেষে বছরপ্রতি মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩,৬২১ কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় ১.৮  শতাংশে বেশি। একই সময়ে বান্ডেলগুলোর গুরুত্বপূর্ণ অবদানের কারণে সাবস্ক্রিপশন এবং ট্রাফিক রাজস্ব ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রান্তিকের সমাপ্তিতে আমাদের ইবিআইটিডিএ (পরিচালন আয়) মার্জিন৬৩.৩ শতাংশ। এই সময়ের জন্য কর পরবর্তী নিট মুনাফা ২৩.৬শতাংশ মার্জিনসহ ৮৫৬ কোটি টাকা’’।

২০২১ সালের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোন লিমিটেড নেটওয়ার্ক কাভারেজের জন্য ১৯২ কোটি টাকা বিনিয়োগ করেছে। গ্রামীণফোনের মোট সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,০২৩। প্রতিষ্ঠানটি ২০২১ সালের প্রথম নয় মাসে কর, ভ্যাট, শুল্ক, ফি, ফোরজি লাইসেন্স এবং স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট বাবদ জাতীয় কোষাগারে মোট ৭,৯২০ কোটি টাকা জমা দিয়েছে, যা এর মোট রাজস্ব আয়ের ৭৪.২ শতাংশ।

ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ

পরবর্তী

এ মাসেই স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

এ মাসেই স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার একাদশ নিয়ে সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুস্থ সমালোচনা’ হলে সবার জন্য ভালো: মাহমুদউল্লাহ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT