চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত অর্থবছরে প্রায় ৪ কোটি মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১৯, জুন ২০১৮
কৃষি, বাংলাদেশ
A A

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সরকারের কৃষিবান্ধব নীতির ফলে গত অর্থবছরে দেশে ৩ কোটি ৮৬ লাখ ৯১ হাজার মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদিত হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখিত অর্থবছরে চাল ৩ কোটি ৩৮ লাখ ২ হাজার টন, গম ১৩ লাখ ১১ হাজার টন এবং ভুট্টা ৩৫ লাখ ৭৮ হাজার টন উৎপাদন হয়েছে।

‘বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি খাতকে গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করে চলেছে। এর ফলে বাংলাদেশ খাদ্য ঘাটতি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে।’

মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপ বাস্তবায়নের ফলেই বর্তমান সরকারের সময়ে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। চাল, গম, ভুট্টাসহ সকল প্রকার ফসলের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

‘আওয়ামী লীগ ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কৃষি উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। এর ফলে কৃষি উন্নয়নে ধারাবাহিক সফলতাও পাওয়া যাচ্ছে।’

Reneta

তিনি জানান, ১৯৯৫-৯৬ অর্থবছরে চাল ১ কোটি ৭৬ লাখ ৮ হাজার মেট্রিক টন, গম ১৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন এবং ভুট্টা ৩ হাজার মেট্রিক টন, ২০০১-০২ অর্থবছরে চাল ২ কোটি ৪৩ লাখ মেট্রিক টন, গম ১৬ লাখ ৬ হাজার মেট্রিক টন এবং ভুট্টা ৬৪ হাজার মেট্রিক টন, ২০০৮-০৯ অর্থবছরে চাল ৩ কোটি ১৩ লাখ ১৭ হাজার মেট্রিক টন, গম ৮ লাখ ৪৯ হাজার মেট্রিক টন এবং ভুট্টা ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন উৎপাদিত হয়েছে।

কৃণিমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্প ও প্রযুক্তি নির্ভর কৃষি গড়তে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মানসম্মত বীজ সরবরাহ ও এর সহজলভ্যতা বা প্রাপ্যতা নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ফসলের হাইব্রিড ও উচ্চ ফলনশীলজাতের ব্যবহারে বৃদ্ধিকরণ করা হয়েছে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT