চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতিমানে ১ ঘণ্টা ৪০ মিনিটে দিল্লি থেকে আগ্রা

জোবায়েন সন্ধি জোবায়েন সন্ধি
১:২৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

দিল্লি (ভারত) থেকে: চালু হচ্ছে ভারতের সবচেয়ে দ্রুততম ট্রেন ‘গতিমান এক্সপ্রেস’। দিল্লি থেকে আগ্রা ২০০ কিলোমিটার দূরত্বে পৌঁছুবে মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটে!

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার এই ট্রেন তার যাত্রা শুরু করবে। আর এটা সত্য যে, গতিমানের চাকা ঘুরতেই ভারতীয় রেলের ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা হবে।

‘গতিমান এক্সপ্রেস’-এর গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা ২০০ কিলোমিটার পথ পেরোবে মাত্র ১০০ মিনিটে। এক্সপ্রেস ট্রেনটি আগ্রা ও দিল্লির নিজামুদ্দিন স্টেশন, দু’দিক থেকেই ছাড়বে সপ্তাহে ছ’দিন। শুক্রবার বাদে প্রতিদিনই এক্সপ্রেস ট্রেনটি নিজামুদ্দিন স্টেশন থেকে ছাড়বে সকাল ৮টা ১০ মিনিটে। সেটি আগ্রায় পৌঁছবে সকাল ৯টা ৫০-এ। আর আগ্রা থেকে বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে দিল্লির নিজামুদ্দিন স্টেশনে পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

Banglabid

মঙ্গলবার দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত প্রথম যাত্রা করবে গতিমান এক্সপ্রেস। সকাল ১০টায় রেলমন্ত্রী সুরেশ প্রভু তাঁর দফতরে বসে রিমোটের মাধ্যমে রেলযাত্রার সূচনা করবেন।

‘গতিমান এক্সপ্রেসে’র যাত্রীদের গোলাপ দিয়ে জানানো হবে অভ্যর্থনা। আর প্রতিটি আসনেই থাকবে সুরেলা মিউজিক শোনার ব্যবস্থা। ট্রেনটি চালানো হবে প্রায় সাড়ে ৫ হাজার হর্স পাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন দিয়ে। এই ট্রেনে রয়েছে ১২টি এয়ার এন্ডিশনড কামরা। থাকবে দু’টি এক্সিকিউটিভ এসি চেয়ার কার ও আটটি এসি চেয়ার কার। ট্রেনটির ক্যাটারিং ব্যবস্থাও হবে একেবারেই সর্বাধুনিক, অনেকটা বিমান পরিষেবার মতো।

এসবের জন্য শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনের চেয়ে এর ভাড়াটা হবে ২৫ শতাংশ বেশি। চেয়ার কারে ভাড়া ৬৯০ টাকা আর এক্সিকিউটিভ চেয়ার কারে ১,৩৬৫ টাকা। প্রতি কামরায় থাকবেন রেল-সেবিকারা। বিমানের মতো এই এক্সপ্রেস ট্রেনেও থাকবে হোস্টেজ। বলা যেতে পারে, ট্রেনেই এবার মিলবে বিমানের মতো পরিষেবা। তাঁরা যাত্রীদের যাবতীয় পরিষেবা দেবেন। মিলবে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা। ওঠা-নামার জন্য রয়েছে স্বয়ংক্রিয় দরজা। সবমিলিয়ে যাত্রীদের যাত্রাকে আরামদায়ক করে তুলতে কোনও কসুর করেনি ভারতীয় রেল।

Reneta

প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া বাকি ছয়দিনই এই ট্রেন যাত্রীদের আগ্রা পৌঁছে তাজমহল দেখার সুযোগ করে দেবে। শুক্রবার তাজমহল দর্শন বন্ধ থাকে বলে এইদিন এই ট্রেনও চলবে না।

খুব শীঘ্রই চণ্ডীগড়-দিল্লি, হায়দরাবাদ-চেন্নাই, নাগপুর-বিলাসপুর, গোয়া-মুম্বাই এবং নাগপুর-সেকেন্দরাবাদসহ আরও নয়টি রুটে ‘গতিমান এক্সপ্রেস’ চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ট্রেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের নামে প্রহসন হচ্ছে: জাপা

পরবর্তী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

পরবর্তী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

গেইলদের তালে নাচলেন বোল্টও (ভিডিও)

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT