চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতবার পিছিয়ে থাকা যশোর এবার সবার অাগে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ ৫ – দু’দিক থেকেই যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অবস্থান ছিল সবার নিচে।

ইংরেজি বিষয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এ বোর্ডে এমন বিপর্যয় ঘটে বলে মন্তব্য করেছিলেন শিক্ষক ও ওই বোর্ডের কর্মকর্তারা।

কিন্তু সেই যশোরের মাথায়ই এবারের সর্বোচ্চ অবস্থানের মুকুট। এখন পর্যন্ত প্রকাশিত সবগুলো বোর্ডের ফলাফলে মধ্যে পাসের হারের ভিত্তিতে যশোর বোর্ডের স্থান সবার ওপরে। জিপিএ ৫-এর সংখ্যাও এখন পর্যন্ত পাওয়া তথ্যের হিসেবে ৫টি বোর্ডের তুলনায় বেশি।

এ বছর যশোর বোর্ডে মোট পাসের হার ৮৩.৪২ শতাংশ, যা গত বছর ছিল মাত্র ৪৬.৪৫%। গতবার ৪৯ শতাংশ ছাত্রছাত্রীই অকৃতকার্য হয়েছিল।

পাসের হারের এই বিস্তর ব্যবধান ছাড়াও বিরাট পার্থক্য রয়েছে জিপিএ ৫ পাওয়াদের সংখ্যায়। ২০১৫ সালে বোর্ডটিতে মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ১,৯২৭ জন। আর এবার সেই সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৮৬-তে।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৩৫ হাজার ৪৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৭১ হাজার ৮৯৫ জন ছেলে ও ৬৩ হাজার ১৫১ জন মেয়ে।

ট্যাগ: এইচএসসি ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতিবাজদের গ্রেফতারে অালাদা বাহিনী চায় দুদক

পরবর্তী

ছাত্রাবাসের দাবিতে জগন্নাথের শিক্ষার্থীদের বিক্ষোভ

পরবর্তী

ছাত্রাবাসের দাবিতে জগন্নাথের শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT