চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণ ভ্যাকসিনে তিন কোটি লোক দুই ডোজের আওতায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৩ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে আছে। বিশেষ করে বাংলাদেশে মৃত্যুর হার নিয়ন্ত্রণ করে, টিকা দিয়ে ও স্বাস্থ্য সচেতনতায় অনেক এগিয়ে আছে। এখানে মৃত্যুর হারও অনেক দেশ থেকে কম ছিল, এখনও আছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত নাজুক হলেও এবার করোনা মোকাবেলায় বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে।

গণটিকাদান কর্মসূচিতে ৮০ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা বৃহস্পতিবার দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি তাঁদের আছে। এ কর্মসূচিতে সেপ্টেম্বরের ২৮ তারিখে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। ওই দিন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তখন বলেছিলেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর তাঁরা ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজ টিকা দিতে পেরেছিলেন। কালকের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে দেশের ১৭ শতাংশ মানুষ পূর্ণ দুই ডোজ টিকা পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক বুধবার সকালে বলেন, ‘কাল ৮০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। আশা করি, গত মাসে যাঁরা প্রথম ডোজ পেয়েছিলেন, তাঁরা সবাই কাল দ্বিতীয় ডোজ পাবেন।’ নিয়মিত করোনার টিকাদানকেন্দ্রের বাইরে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় এ বিশেষ টিকাদানের আয়োজন করছে স্বাস্থ্য বিভাগ। এর উদ্দেশ্য অল্প সময়ে বেশি মানুষকে টিকার আওতায় আনা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত মাসে বলেছিলেন, একসঙ্গে অনেক মানুষকে টিকার আওতায় আনা ও টিকাদানের গতি বাড়াতে প্রতি মাসে একবার গণটিকাদান কর্মসূচির আয়োজন করা হবে।

সরকারের গণ ভ্যাকসিন কর্মসূচিতে প্রায় তিন কোটি মানুষ টিকা পেলে একটি মাইল ফলক অর্জিত হবে। দেশকে করোনা মুক্ত করার লক্ষ্যে এই ভ্যাকসিন কর্মসুচি ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আমরা আশা করি। আমরা মনে করি সরকার এইভাবে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেয়ার কর্মসূচি অব্যাহত রাখলে অচিরেই দেশকে করোনামুক্ত করার ব্যাপারটি সফল হবে। সরকারকে আমরা এই প্রয়াসের জন্য সাধুবাদ জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আবেদন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT