চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যা নিয়ে জাতিসংঘের রায় চ্যালেঞ্জ করবে বসনিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

বসনিয়ার মুসলিম নেতা বাকির ইজেতবেকোভিক বলেছেন,  আগামী সপ্তাহে বসনিয়া জাতিসংঘের উচ্চ আদালতে ১৯৯০ সালে বসনিয়া গণহত্যার রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবে। ওই রায়ে সার্বিয়াকে গণহত্যার দায় থেকে মুক্তি দেয়া হয়েছিল।

বসনিয়ার ত্রিপক্ষীয় সরকারের অন্যতম সদস্য বাকির জানান, ২৬ ফেব্রুয়ারি আপিলের জন্য নির্ধারিত ১০ বছরের সময়সীমা শেষ হবে। এর অাগেই আপিল করা হবে।

তবে বসনিয়ার সার্ব কর্মকর্তারা সতর্ক  করেছেন, পদক্ষেপটি একটি নতুন সঙ্কটের জন্ম দিতে পারে।

২০০৭ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গণহত্যার সরাসরি দায় থেকে সার্বিয়াকে মুক্ত করে দেয়।

আন্তর্জাতিক আদালত ১৯৯২ থেকে ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধ চলাকালে স্রেব্রেনিকা শহরে বসনিয়ার সার্ব বাহিনীর ঘটানো একটি মাত্র গণহত্যার ঘটনার প্রমাণ পায়। ১৯৯৫ সালে ওই শহরে প্রায় ৮ হাজার মুসলিম বসনিয়ান পুরুষ ও কিশোরকে হত্যা করে সার্বিয়ার বাহিনী।

এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্নক হত্যাযজ্ঞ ছিল।এছাড়াও রায়ে আন্তর্জাতিক আদালত বলেন, হত্যাকাণ্ড রোধে ব্যর্থ হয়ে সার্বিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

Reneta

শুক্রবার বাকির বলেন, আপিল বসনিয়া-হার্জেগোভিনিয়ার অাইন প্রতিনিধির মাধ্যমে পেশ করা হবে।

বসনীয় সার্ব নেতা মিলোর‌্যাড ডোডিক যে কোনো আবেদনের বৈধতা চ্যালেঞ্জের জন্য জাতিগত সার্ব রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্দার ভুসিক বাকিরের ঘোষণাকে দু’দেশের সম্পর্কের জন্য ‘খারাপ’ বলে অভিহিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসনিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT